গুজরাতের কান্ডলা বিমানবন্দর থেকে টেক অফ করা স্পাইসজেট বিমানের একটি চাকা রানওয়েতে পড়ে যায়। তবুও বিমানটি মুম্বই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের কেউ আহত হননি।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 12 September 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের কান্ডলা থেকে টেক অফের সময় খুলে গেল স্পাইসজেট বিমানের চাকা। সেই অবস্থাতেই উড়ে যায় বিমানটি। চাকা পড়ে থাকে রানওয়েতে।
পরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। কোনও যাত্রী আহত হননি বলে জানিয়েছে সংস্থা।
স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর কান্ডলা থেকে মুম্বইগামী স্পাইসজেট কিউ৪০০ বিমানটি টেক অফ করার পর রানওয়েতে একটি বাইরের চাকা পড়ে থাকতে দেখা যায়। বিমানটি তারপরও উড়ে যায়। মুম্বইয়ে নিরাপদে অবতরণ করে। মসৃণভাবে ল্যান্ড করার পর বিমানটি নিজে থেকেই টার্মিনালে পৌঁছে যায়। যাত্রীরা সকলেই ঠিক ছিলেন।
উল্লেখ্য, কান্ডলা বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশেই উড়েছিল বিমানটি। কারও কোনওরকম অস্বস্তি হয়নি বিমান চলাকালীন। যাত্রীরাও কিছু বুঝতে পারেনি। যদিও এভাবে বিমান ওড়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।