Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন! জরুরি অবতরণ করে ফিরল দিল্লি-ইন্দোরগামী ফ্লাইট

দিল্লি থেকে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন! পাইলটের দক্ষতায় রক্ষা পেলেন সমস্ত যাত্রী, জরুরি অবতরণে নিরাপদে ফিরল বিমান।

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন! জরুরি অবতরণ করে ফিরল দিল্লি-ইন্দোরগামী ফ্লাইট

এয়ার ইন্ডিয়ার বিমান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 August 2025 09:48

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে আতঙ্কের সৃষ্টি হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এআই ২৯১৩ ফ্লাইটের ককপিট কর্মীরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গেই জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা এবং বিমানটিকে ফের দিল্লিতে ফিরিয়ে আনা হয়।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “৩১ অগস্টে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে রওনা দেওয়া এআই ২৯১৩ ফ্লাইট মাঝ আকাশে ডানদিকের ইঞ্জিনে আগুনের সংকেত পাওয়ার পর জরুরি ভিত্তিতে দিল্লিতে ফেরে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। বিমানটিকে আপাতত পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। যাত্রীদের বিকল্প বিমানে ইন্দোর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুদের সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনাটি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনায় পরিণত হয়নি। বিমানে মোট দু’টি ইঞ্জিন থাকায় ডান দিকের ইঞ্জিনে আগুন লাগলেও বাঁ দিকের ইঞ্জিনটি ঠিকঠাক কাজ করছিল। এ কারণেই কিছু ক্ষণ মাঝ-আকাশে ভেসে থাকতে পেরেছিল বিমানটি। পরে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনেন।

নির্ধারিত সময়ের মধ্যেই বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীরা সকলে অক্ষত আছেন। বিশেষজ্ঞদের মতে, ডান দিকের ইঞ্জিনের আগুন যদি ছড়িয়ে যেত বা বাঁ দিকের ইঞ্জিনে সামান্যতম ত্রুটি দেখা দিত, তা হলে ফল ভয়াবহ হতে পারত।


```