Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পেনসিল ধরতে শেখা থেকে ইউপিএসসি জয়, সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানবেন্দ্রর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১১২

এক সময় যাঁর হাতে পেনসিল ধরা নিয়েই সংশয় ছিল, সেই মানবেন্দ্র আজ দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল।

পেনসিল ধরতে শেখা থেকে ইউপিএসসি জয়, সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানবেন্দ্রর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১১২

মানবেন্দ্র সিং ও তাঁর মা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 December 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক সীমাবদ্ধতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে, তার জ্বলন্ত উদাহরণ গড়লেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের মানবেন্দ্র সিং (Manabendra Singh)। বিশেষ ভাবে সক্ষম এই তরুণের ইউপিএসসি–আইইএস (UPSC) পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্কিং ১১২ (All India Rank)।

এক সময় যাঁর হাতে পেনসিল ধরা নিয়েই সংশয় ছিল, সেই মানবেন্দ্র আজ দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল। সাধারণ বিভাগ থেকেই এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। মানবেন্দ্রর এই সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা তাঁর মা রেণু সিংয়ের।

পেশায় স্কুলের অধ্যক্ষ রেণু দেবী ছেলের পড়াশোনার ভিত গড়ে দিয়েছেন ছোটবেলা থেকেই। মানবেন্দ্রর বাবা মনোজ কুমারের অকালপ্রয়াণের পর পরিবারে আর্থিক ও মানসিক চাপ নেমে আসে। সেই কঠিন সময়েও ছেলের হাল ছাড়তে দেননি রেণু সিং। তাঁর কথায়, প্রথম দিকে মানবেন্দ্র ঠিক ভাবে পেনসিল ধরতেই পারত না। ধৈর্য ধরে, দিনের পর দিন চেষ্টা করিয়ে তাকে লেখার অভ্যাস করান তিনি।

বুলন্দশহরের খালসা পাবলিক স্কুল থেকে দশম এবং মডার্ন পাবলিক স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন মানবেন্দ্র। দ্বাদশ শ্রেণির পড়াশোনার পাশাপাশি জেইই অ্যাডভান্সডের প্রস্তুতিও চালিয়ে যান তিনি। ফলাফল, জেইই অ্যাডভান্সডে সর্বভারতীয় ৬৩তম স্থান। সেই সাফল্যের জোরেই আইআইটি পটনায় বিটেক পড়ার সুযোগ পান।

ইঞ্জিনিয়ারিং শেষ করার পর লক্ষ্য স্থির করেন ইউপিএসসি–আইইএস। দীর্ঘ প্রস্তুতির শেষে সেই পরীক্ষাতেও সাফল্য আসে। ছেলের ফল প্রকাশের পর আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন রেণু সিং। অন্যদিকে, মানবেন্দ্রর স্পষ্ট বার্তা, “কোনও শারীরিক প্রতিবন্ধকতাই সাফল্যের পথে বাধা হতে পারে না।”

মানবেন্দ্র সিংয়ের এই যাত্রা অনুপ্রেরণা হয়ে থাকল তাঁদের জন্য, যাঁরা সামান্য অসুবিধাকেই থামার অজুহাত বানান। তাঁর সাফল্য প্রমাণ করল— ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে কোনও সীমাবদ্ধতাই শেষ কথা নয়।


```