Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হুবহু মহাত্মা গান্ধী! ৬১ বছর বয়সেও দারুণ ফিট, অবসরপ্রাপ্ত কর্নেলের কিকবক্সিংয়ে 'ফিদা' নেটদুনিয়া

কারণ শুধু যে তাঁর ফিটনেস তা নয়, মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর অবিশ্বাস্য সাদৃশ্যও সবচেয়ে বেশি নজর কেড়েছে।

হুবহু মহাত্মা গান্ধী! ৬১ বছর বয়সেও দারুণ ফিট, অবসরপ্রাপ্ত কর্নেলের কিকবক্সিংয়ে 'ফিদা' নেটদুনিয়া

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 December 2025 20:37

দ্য ওয়াল ব্যুরো: ৬১ বছর বয়সেও যে ফিটনেস কোনও বাধা নয়, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। কিকবক্সিং করতে থাকা এক 'বৃদ্ধে'র ভিডিও এই মুহূর্তে নেটদুনিয়ায় ঝড় তুলেছে। কারণ শুধু যে তাঁর ফিটনেস (Fitness inspiration) তা নয়, মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর অবিশ্বাস্য সাদৃশ্যও সবচেয়ে বেশি নজর কেড়েছে (Gandhi lookalike kickboxing video)।

একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এক্স-এ ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল, “দেখুন, এই বয়সেও মানুষটি কতটা সাবলীল এবং ফ্লেক্সিবল! অসাধারণ।”

ভিডিওতে দেখা যায়, কালো সোয়েটপ্যান্ট পরে, গায়ে কোনও জামা ছাড়াই ঘাম ঝরিয়ে কিকবক্সিং করছেন ওই ব্যক্তি। শক্তপোক্ত পেটানো শরীর, টাক মাথা এবং চশমা পরা চোখ - সব মিলিয়ে নেটিজেনদের অনেকেরই মনে হয়েছে, যেন মহাত্মা গান্ধী ফিরে এসে বয়সের সমস্ত সীমাবদ্ধতাকে লাথি মারছেন।

ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন ভরে ওঠে রসিকতায়।

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

একজন লিখেছেন, “এটাই আসল কারণ যে জন্য ব্রিটিশরা দেশ ছেড়ে পালিয়েছিল।” কেউ মজা করে লিখেছেন, “মোহনদাস পরাক্রমচাঁদ গান্ধী।” একজনের মন্তব্য ছিল, “এটা গান্ধীজির প্ল্যান বি হতে পার যদি অহিংসা নীতি কাজ না করত।” আরও একজন লেখেন, “আমি তো ভেবেছিলাম উনি অহিংসার পূজারী।”

কিন্তু কে এই ‘কিকবক্সিং গান্ধী’?

এই ভাইরাল ভিডিওর মানুষটি আসলে রাজীব ডিএস চৌহান। তিনি ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত)। বয়স ৬১ বছর। সেনা জীবন থেকে অবসর নেওয়ার পরেও ফিটনেসের সঙ্গে আপস করেননি তিনি।

রাজীব ডিএস চৌহান সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি। সেখানে নিয়মিত মার্শাল আর্ট, কিকবক্সিং এবং বডিবিল্ডিংয়ের ভিডিও পোস্ট করেন তিনি।

শুধু তাই নয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তাঁর স্নাতক ও স্নাতকোত্তর - দু’টি ডিগ্রিই রয়েছে। কিকবক্সিংয়ের পাশাপাশি ওয়েট লিফটিং, নানচাকু দিয়ে ট্রেনিংয়ের ভিডিওও শেয়ার করেন তিনি। কারাটে-তেও তাঁর ইয়েলো বেল্ট রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও সান ফ্রান্সিসকোর এক শেফ রঞ্জন দে তাঁর মহাত্মা গান্ধীর সঙ্গে অদ্ভুত সাদৃশ্যের কারণে ভাইরাল হয়েছিলেন। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে তাঁকে নিজে হাতে লোকজনকে তাঁর রেস্তরাঁয় উত্তর ভারতীয় খাবার চেখে দেখার আমন্ত্রণ জানাতে দেখা যায়।

এই মুহূর্তে অবশ্য নেটদুনিয়া মাতিয়ে রেখেছে কিকবক্সিং করা এই ‘গান্ধী-লুকঅ্যালাইক’। বয়স আর ফিটনেস, দু’টোকেই একসঙ্গে চ্যালেঞ্জ জানাতে যে তিনি থামবেন না, তা বলাই বাহুল্য।


```