Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

বিয়ের সাজে প্রাক্তনের কাছে ছুটলেন তরুণী, দেখা হতেই জড়িয়ে ধরলেন! চোখের জলে শেষ হল ভালবাসার অধ্যায়

বিয়ের মাত্র কয়েকঘণ্টা আগে এমন কাজ ভবিষ্যৎ সঙ্গীর প্রতি চূড়ান্ত অসম্মান। তাঁদের কথায়, বিয়ে মানেই নতুন জীবনের শুরু, সেখানে অতীত সম্পর্ক টেনে আনার কোনও জায়গা নেই। 

বিয়ের সাজে প্রাক্তনের কাছে ছুটলেন তরুণী, দেখা হতেই জড়িয়ে ধরলেন! চোখের জলে শেষ হল ভালবাসার অধ্যায়

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: লাল লেহেঙ্গা, গা ভরা গয়না- বিয়ের সাজে তরুণী। কিন্তু এই সাজ নতুন জীবনের শুরু নয়, ছিল পুরনো ভালবাসার শেষ অধ্যায় (viral wedding video)। কয়েক ঘণ্টা পরই পরিবারের ঠিক করা পাত্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি, তার আগে একবার 'শেষ দেখা' করতে এসেছিলেন প্রাক্তন প্রেমিকের সঙ্গে (Bride meets his ex lover)। কথা বলতে গিয়েই ভেঙে পড়েন তরুণী। জড়িয়ে ধরতেই চোখের জল আর থামেনি। কোনও অভিযোগ নেই, শুধু না বলা অনেক কথা নিজেদের মধ্যেই জমে রইল। নতুন জীবনের ঠিক আগমুহূর্তে, এই সাক্ষাৎ যেন ভালবাসার শেষ বিদায় হয়ে রইল।

এই ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই এই ঘটনাকে 'রোমান্টিক' বলে মানতে নারাজ। বরং নেটিজেনদের মতে, এটি একেবারেই অশোভন ও অসম্মানজনক আচরণ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী বিয়ের সাজে গাড়িতে বসে আছেন। ফোনে কথা বলছেন, এরপরই নেমে গেলেন। সামনে রাস্তায় এল এক যুবক, তাঁর দিকে ছুটে গেলেন তিনি (ex lovers meeting before wedding)। ভিডিওতে দাবি করা হচ্ছে, ওই তরুণী তাঁর প্রাক্তন প্রেমিকা। ভিডিওতে দু’জনের মধ্যে কথাবার্তা এবং কিছু আবেগঘন মুহূর্তও ধরা পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ ভিউ এবং হাজার হাজার মন্তব্য জমা পড়ে।

অনেকেই বলেছেন, বিয়ের মাত্র কয়েকঘণ্টা আগে এমন কাজ ভবিষ্যৎ সঙ্গীর প্রতি চূড়ান্ত অসম্মান। তাঁদের কথায়, বিয়ে মানেই নতুন জীবনের শুরু, সেখানে অতীত সম্পর্ক টেনে আনার কোনও জায়গা নেই। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, যদি এখনও আবেগ থেকে যায়, তাহলে বিয়ের সিদ্ধান্তই কি সঠিক ছিল?

অন্যদিকে, নেটিজেনদের একটা অংশ আবার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাঁদের মতে, অতীতের মানুষটির সঙ্গে শেষবার দেখা করে পুরোপুরি সম্পর্কে ইতি টানাটাও কারও কারও কাছে মানসিকভাবে প্রয়োজনীয় হতে পারে। তবে তাঁরাও স্বীকার করেছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যৎ সঙ্গীর অনুভূতির কথা ভাবা অত্যন্ত জরুরি।

মনোবিদদের মতে, সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিয়ের আগে কোনও বিষয় গোপন রাখলে বা এমন কিছু করলে যা সঙ্গীর বিশ্বাসে আঘাত করতে পারে, তার প্রভাব ভবিষ্যৎ দাম্পত্য জীবনে পড়তে পারে। বিশ্বাস একবার নষ্ট হলে তা ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়।

এই ভাইরাল ভিডিও একদিকে যেমন সম্পর্কের সীমারেখা নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনই বিয়ে ও বিশ্বাসের গুরুত্বও নতুন করে সামনে এনেছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় এখনও থামেনি। কেউ এটাকে সতর্কবার্তা বলছেন, কেউ আবার জীবনের কঠিন সিদ্ধান্তগুলোর প্রতিফলন হিসেবে দেখছেন। তবে একথা স্পষ্ট, একটি ছোট ভিডিওই সম্পর্ক ও বিশ্বাস নিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে।


```