হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী। তড়িঘড়ি দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করালেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।

সোনিয়া গান্ধী
শেষ আপডেট: 25 March 2026 00:15
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে দিল্লির একটি নামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রের খবর, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করান। দু’জনেই দীর্ঘক্ষণ হাসপাতালে উপস্থিত ছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। গভীর রাতে রাহুল গান্ধী হাসপাতাল থেকে বেরিয়ে যান।
তবে ঠিক কী কারণে সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তাঁর অসুস্থতার নির্দিষ্ট কারণ নিয়ে হাসপাতাল বা কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।