Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

স্লিপিং বন্দে ভারত: এবার রাতের যাত্রাও হবে হাই-স্পিড আর সুরক্ষিত

ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার, এবং দুই প্রান্তেই ড্রাইভার কেবিন থাকায় বারবার ইঞ্জিন বদল করার প্রয়োজন পড়বে না। প্রতিটি কোচে থাকবে কবচ অ্যান্টি-কলিশন সিস্টেম, সিসিটিভি, সেন্সর-ভিত্তিক দরজা এবং আধুনিক বায়ো-ডাইজেস্টার টয়লেট।

 স্লিপিং বন্দে ভারত: এবার রাতের যাত্রাও হবে হাই-স্পিড আর সুরক্ষিত

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 September 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: দেশে সাফল্যের সঙ্গে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার যাত্রীদের আরাম ও সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হল বন্দে ভারত স্লিপার ট্রেন। ইতিমধ্যেই ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে, এবং কোচের চমকপ্রদ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভারতীয় রেল সূত্রে খবর, চলতি সেপ্টেম্বরেই এই ট্রেন চালু হতে পারে।

প্রথম রুট হিসেবে ভোটমুখী বিহারেই ট্রেন ছুটতে পারে। সূত্রের খবর, দিল্লি থেকে পটনা রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চলতে পারে। ভবিষ্যতে সম্ভবত দ্বারভাঙ্গা বা সীতামারহি পর্যন্ত রুট সম্প্রসারণ করা হবে। আর এই সূচনার সময়েই দিপাবলী ও ছট পুজো। বাইরে কর্মরত লক্ষ লক্ষ মানুষ বাড়ি ফিরবেন। তাই এই ট্রেনের চালু হওয়া যাত্রীদের জন্য বড় সুবিধা হবে।

বন্দে ভারত স্লিপার ট্রেন হবে হাই-স্পিডের সঙ্গে আধুনিক সেফটি সিস্টেমে সজ্জিত (High-Speed and Safe)। রাতের যাত্রায় যাত্রীরা শুয়ে আরামs পৌঁছতে পারবেন। ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার, এবং দুই প্রান্তেই ড্রাইভার কেবিন থাকায় বারবার ইঞ্জিন বদল করার প্রয়োজন পড়বে না। প্রতিটি কোচে থাকবে কবচ অ্যান্টি-কলিশন সিস্টেম, সিসিটিভি, সেন্সর-ভিত্তিক দরজা এবং আধুনিক বায়ো-ডাইজেস্টার টয়লেট।

রেলের দাবি, এই ট্রেন কেবল যাত্রাকে দ্রুত করবে না, সুরক্ষা এবং আরামের দিক থেকেও নতুন মান তৈরি করবে। নির্বাচনের সময়, উৎসবের সময়ে বা সাধারণ যাত্রায়, বন্দে ভারত স্লিপার ট্রেন হবে যাত্রীদের জন্য এক অভিনব অভিজ্ঞতা।


```