Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নির্মলার বিলে সিগারেট, চেবানোর তামাক, পান মশলার দামবৃদ্ধির প্রস্তাব, বিরোধিতায় তৃণমূল

বিলগুলিতে প্রস্তাবিত অন্তঃশুল্ক বৃদ্ধির যে প্রস্তাব রয়েছে তাতে দেশে সিগারেট, তামাকজাত সামগ্রী ও পান মশলা উৎপাদনে ব্যাপক দাম বাড়বে।

নির্মলার বিলে সিগারেট, চেবানোর তামাক, পান মশলার দামবৃদ্ধির প্রস্তাব, বিরোধিতায় তৃণমূল

বিলের প্রস্তাবে রয়েছে, প্রতি হাজার সিগারেটে ২,৭০০-১১,০০০ টাকা কর বসতে পারে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 December 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, ২০২৫ এবং হেল্থ সিকিউরিটি সে ন্যাশনাল সিকিউরিটি সেস বিল, ২০২৫ সংসদের পেশ করার পরেই তামাক ও তামাকজাত সামগ্রী উৎপাদক কোম্পানিগুলির শেয়ারে মিশ্র প্রতিক্রিয়া পড়ল। এই বিলগুলিতে প্রস্তাবিত অন্তঃশুল্ক বৃদ্ধির যে প্রস্তাব রয়েছে তাতে দেশে সিগারেট, তামাকজাত সামগ্রী ও পান মশলা উৎপাদনে ব্যাপক দাম বাড়বে।

এদিন দুপুরে দেশে সিগারেট উৎপাদনকারী কোম্পানি আইটিসির শেয়ার মাত্র ০.১ শতাংশ বেড়েছে। সকালে বিরাট লোকসানে নেমেছিল তা। গডফ্রে ফিলিপস ইন্ডিয়ার শেয়ার ১.২ শতাংশ লোকসানে এবং ভিএসটি ইন্ডাস্ট্রিজ একেবারে সামান্য লাভের মুখ দেখে ২৫৪.৯০ টাকা হয়েছে। কেন্দ্রীয় সরকার এই দুই বিলেই সিগারেট সহ বিভিন্ন তামাক পণ্যে বিরাট দাম বৃদ্ধির প্রস্তাব এনেছে।

বিলের প্রস্তাবে রয়েছে, প্রতি হাজার সিগারেটে ২,৭০০-১১,০০০ টাকা কর বসতে পারে। ৬৫ মিলিমিটার ফিল্টার সিগারেটে প্রতি হাজারে ৩,০০০ টাকা এবং ৬৫-৭০ এমএম সাইজের ফিল্টার সিগারেটের দাম বাড়তে পারে প্রতি হাজারে ৪,৫০০ টাকা। সিগার, চুরুট ও চেবানোর তামাকে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব আনা হয়েছে বিলে। পান মশলা ক্ষেত্রে মেশিনের উৎপাদন ক্ষমতা অনুযায়ী কর বসবে।

কেন্দ্রীয় অন্তঃশুল্ক সংশোধনী বিল ২০২৫-এর লক্ষ্যই হচ্ছে জিএসটি ছাড়ের জায়গায় এককালীন কর চাপাতে। যে কারণে সিগারেট, চেবানোর তামাক, সিগার, জর্দা, হুক্কা এবং অন্যান্য তামাক পণ্যে অন্তঃশুল্ক বসিয়ে আর্থিক ঘাটতির পরিমাণ কমিয়ে আনা। হেল্থ সিকিউরিটি সে ন্যাশনাল সিকিউরিটি সেস বিল, ২০২৫-এ পান মশলার উৎপাদনে সেস বসানোর প্রস্তাব রয়েছে।

সেসে ছাড়ের যুগ শেষ হলে তামাক ও তামাকজাতীয় পণ্যে বসবে ৪০ শতাংশ জিএসটির সঙ্গে অন্তঃশুল্ক। পান মশলায় ৪০ শতাংশ জিএসটির সঙ্গে হেল্থ সিকিউরিটি সে ন্যাশনাল সিকিউরিটি সেস। এই বিলে জনস্বাস্থ্যকে জাতীয় স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বলে ব্যাখ্যা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সৌগত রায় দুটি বিলেরই বিরোধিতা করেছেন। তিনি বলেন, তামাক অত্যন্ত ক্ষতিকর। কিন্তু কেন্দ্রীয় বিলে সেই কথাটিরই উল্লেখ নেই। যেহেতু সেস থেকে প্রাপ্ত আয় রাজ্যের সঙ্গে জড়িত নয়, সেহেতু এই বিলের তিনি বিরোধিতা করছেন।


```