Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মাস্কের সঙ্গিনী জিলিসের ‘নাড়ির যোগ’ ভারতের সঙ্গে, এক ছেলের মিডলনেম ‘শেখর’ কেন?

শেখরের মূল অনুপ্রেরণা হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জ্যোতির্পদার্থবিদ নোবেল জয়ী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর।

মাস্কের সঙ্গিনী জিলিসের ‘নাড়ির যোগ’ ভারতের সঙ্গে, এক ছেলের মিডলনেম ‘শেখর’ কেন?

নিউরোলিঙ্কের এক্সিকিউটিভ মাস্কের বর্তমান সঙ্গিনী শিভন জিলিসের সঙ্গে ভারতের একটি অতিদূর সম্পর্ক আছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 December 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক জানালেন নিউরোলিঙ্কের এক্সিকিউটিভ মাস্কের বর্তমান সঙ্গিনী শিভন জিলিসের সঙ্গে ভারতের একটি অতিদূর সম্পর্ক আছে। যে কারণে তাঁদের একটি ছেলের মাঝের নামে শেখর শব্দটি আছে। এই শেখরের মূল অনুপ্রেরণা হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জ্যোতির্পদার্থবিদ নোবেল জয়ী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর। একটি পডকাস্টে আলোচনা প্রসঙ্গে এই রহস্য ফাঁস করলেন মাস্ক।

গল্পের মতো আলোচনায় মাস্ক তাঁর বান্ধবী জিলিসের পরিবার ও তাঁদের পুরনো কিছু কথাবার্তাও জানান, যা এতদিন অনেকের কাছেই অজ্ঞাত ছিল। মাস্ক বলেন, আমি জানি না, তুমি জানো কিনা (পডকাস্টার সম্পর্কে) আমার সঙ্গিনী শিভন অর্ধেক ভারতীয়। শোয়ে মাস্ক আরও বলেন, সে কারণে আমার একটি ছেলের মিডলনেম হচ্ছে শেখর। যা নোবেলজয়ী চন্দ্রশেখরের থেকে ধার করা। উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী চন্দ্রশেখর ১৯৮৩ সালে নোবেল জয় করেন।

মাস্ককে প্রশ্ন করা হয়, শিভন জিলিস কি কোনওদিন ভারতে ছিলেন? মাস্ক বলেন, ভারতের সঙ্গে ওর যোগাযোগ হল পূর্বসূরীদের মারফত। ওখানে জন্ম বা বড় হওয়ার মধ্য দিয়ে নয়। ও কানাডায় বড় হয়েছে। ও যখন একেবারে বাচ্চা ছিল, তখন ওকে দত্তক নেওয়া হয়। আমি যতদূর জানি ওর বাবা কোনও বিশ্ববিদ্যালয়ের বা ওরকম কোন জায়গার ছাত্র ছিলেন। পুরোটা আমি জানি না, কিন্তু ওকে দত্তক দেওয়া হয়েছিল, আর বড় হয় কানাডায়।

সঙ্গিনী প্রসঙ্গে এর থেকে বেশি কিছু বলেননি মাস্ক। এমনকী জোর দিয়ে বলেন, ওর পরিবার সম্পর্কে আমিও বেশি কিছু জানি না। কিন্তু অনেকেই হয়তো জানেন না, কে এই ধনকুবেরের সন্তানের মা শিভন জিলিস। জিলিস দীর্ঘদিনের তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করেন। ২০১৭ সালে তিনি নিউরোলিঙ্কে যোগ দেন। বর্তমানে তিনি কোম্পানির ডিরেক্টর অফ অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্সসের। সংবাদ মাধ্যমে জানা যায়, জিলিস কানাডার ওন্টারিওতে বড় হয়েছেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও দর্শন নিয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় স্তরে জিলিস আইস হকি টিমের গোলকিপার ছিলেন। ২০২১ সালে মাস্ক ও জিলিসের যমজ সন্তান হয়। তাদের নাম স্ট্রাইডার ও অ্যাজুর। ২০২৪ সালে জন্ম হয় মেয়ে আর্কাডিয়া। তারপর জিলিস নিজেই ঘোষণা করেন চতুর্থ সন্তান সেলডন লাইকারগাসের জন্মের কথা। জিলিসের মা হলেন হিন্দু পাঞ্জাবি মা এবং বাবা হলেন কানাডার বাসিন্দা। 


```