Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিকিমের পরিস্থিতি ভয়াবহ! লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে বাংলার বহু পর্যটক

লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে বহু পর্যটক। রাস্তা ভেঙে বিপর্যস্ত পরিস্থিতি, উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা আজই।

 সিকিমের পরিস্থিতি ভয়াবহ! লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে বাংলার বহু পর্যটক

সিকিমে ধস

গার্গী দাস

শেষ আপডেট: 6 April 2026 08:14

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা ঢুকতে এখনও বাকি, তার আগেই সিকিমে (Sikkim) প্রকৃতির তাণ্ডব। উত্তর সিকিমের মঙ্গন (Mangan) জেলার লাচেনে গতকালই ধস নামে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। লাচেন থেকে চুংথাং (Chungthang) যাওয়ার সংযোগকারী রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি।

লাচেন–চুংথাং রোডের উপর তারুম চু ব্রিজের (Tarum Chu Bridge) কাছে এই বিপর্যয় ঘটে। হঠাৎ করে রাস্তার বড় অংশ ধসে যাওয়ায় গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি আপাতত সম্পূর্ণ বন্ধ (Road Closure) করে দিয়েছে জেলা প্রশাসন। ফলে লাচেনে থাকা পর্যটকেরা কার্যত বিচ্ছিন্ন (Stranded) হয়ে পড়েছেন। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, আপাতত কেউ যেন নিজের অবস্থান না ছাড়েন। বিশেষ করে রাতের দিকে কোনওরকম যাতায়াত (Movement) না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পাহাড়ি রাস্তাঘাট ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ (Risky Roads) হয়ে উঠেছে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।

তবে আশার খবর, পরিস্থিতি অনুকূল থাকলে সোমবার সকাল থেকেই উদ্ধার অভিযান (Rescue Operation) শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য উদ্ধারপথ হিসেবে লাচেন–ডংকিয়া লা (Dongkya La)–লাচুং (Lachung) হয়ে গ্যাংটক (Gangtok) রুট ব্যবহার করা হতে পারে।

উদ্ধার কাজে একযোগে নামছে একাধিক সংস্থা। সিকিম প্রশাসনের (Sikkim Administration) নেতৃত্বে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP), বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO), স্থানীয় পুলিশ (Local Police) এবং ভারতীয় সেনা (Indian Army)। প্রশাসনের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় (War Footing) রাস্তা মেরামত (Road Repair) এবং বরফ সরানোর কাজ চলছে। তবে শেষ পর্যন্ত উদ্ধার অভিযানের সময় নির্ভর করবে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির উপর।

পর্যটক এবং স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সরকারি নির্দেশিকা (Guidelines) কঠোরভাবে মেনে চলার বার্তাও দিয়েছে তারা। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর (Helpline) দেওয়া হয়েছে, যোগাযোগ করতে পারেন ৯৯০৭৯৫৬৭০৫ / ০৩৫৯২২৮১০০৭-তে।


```