Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'ওদের জড়িয়ে ধরে...' মহাকাশের শূন্যতায় ১৮ দিনের 'ক্লান্তি' শেষে বাড়ির গন্ধ পেলেন শুভাংশু

১৮ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে স্ত্রী-ছেলের সঙ্গে দেখা করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা।

'ওদের জড়িয়ে ধরে...' মহাকাশের শূন্যতায় ১৮ দিনের 'ক্লান্তি' শেষে বাড়ির গন্ধ পেলেন শুভাংশু

স্ত্রী-ছেলের সঙ্গে এক আবেগঘন মুহূর্তে শুভাংশু

পৃথা ঘোষ

শেষ আপডেট: 17 July 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশের শূন্যতা পেরিয়ে এসে পৃথিবীর টান যেন তাঁর কাছে আরও বিশেষ হয়ে উঠেছে স্ত্রী কামনা এবং ছ’বছরের ছেলে কিয়াশের উপস্থিতি। ১৮ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে স্ত্রী-ছেলের সঙ্গে দেখা করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবারই, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে একটানা ২২ ঘণ্টার যাত্রার শেষে তিনি হিউস্টনে পৌঁছন।

হিউস্টনের রিহ্যাব সেন্টারেই তাঁরা শুভাংশুর সঙ্গে রয়েছেন। দু’মাস পরে এই প্রথম পরিবারকে কাছে পেলেন শুভাংশু। পৃথিবীতে ফিরে এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে শুভাংশু লিখেছেন, “এই সফরে চ্যালেঞ্জ ছিল। তারপর ওদের (স্ত্রী ও ছেলেকে) জড়িয়ে ধরাটা ঠিক যেন ঘরে ফিরে আসার অনুভূতি, বাড়ির গন্ধ। স্পেস মিশনে এক অদ্ভুত জাদু রয়েছে, কিন্তু এই জাদু তৈরি করে মানুষরাই।”

সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে কামনা জানান, “এই অসাধারণ সাফল্যের পর শুভাংশু নিরাপদে ফিরে এসেছে, আমরা আবার একসঙ্গে— সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় উদযাপন। এখন প্রধান লক্ষ্য হল ওর রিহ্যাব প্রক্রিয়া এবং এটা নিশ্চিত করা যাতে ও পৃথিবীর পরিবেশে ধাপে ধাপে মানিয়ে নিতে পারে।”

বাড়ি ফেরার সব প্রস্তুতি সারা কামনার। তিনি আরও বলেন, “আমি ইতিমধ্যেই ওর পছন্দের কিছু রান্না করতে শুরু করেছি। জানি, এতদিন স্পেস স্টেশনে থেকে ও নিশ্চয়ই বাড়ির খাবার খুব মিস করেছে।”

শুভাংশু ও কামনা স্কুলজীবন থেকেই একে অপরকে চেনেন — দু’জনেই লখনউয়ের সিটি মন্টেসরি স্কুলে ক্লাস থ্রি থেকে একসঙ্গে পড়েছেন। ২০০৯ সালে তাঁদের বিয়ে হয়।

কামনার কাছে ভীষণ আবেগঘন মুহূর্ত ছিল সেই ফোনকল, যা এসেছিল স্পেস স্টেশন থেকেই। কামনা জানান, “ডকিংয়ের পরপরই ওর ফোন পাওয়াটা ছিল দারুণ একটা সারপ্রাইজ। ওর গলা শুনে নিশ্চিন্ত হতে পারছিলাম যে, ও ঠিক আছে। ও প্রায় প্রতিদিনই ফোন করত— কখনও নিজের কাজ নিয়ে বলত, কখনও স্পেস স্টেশনে করা পরীক্ষার কথা, কখনও মহাকাশে দেখা জীবনের বিচিত্র সব অভিজ্ঞতা।”

শুভাংশু শুক্লা এখন ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করলেন — প্রথমজন ছিলেন রাকেশ শর্মা (১৯৮৪ সালে সোভিয়েত মিশনের অংশ হিসেবে)। তবে তিনি প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) টানা ১৮ দিন কাটালেন। সঙ্গে ছিলেন আরও তিন জন মহাকাশচারী — পেগি হুইটসন (মিশন কম্যান্ডার), স্লাভোশ উজনানস্কি-উইসনিয়েভস্কি (পোল্যান্ড) এবং টিবোর কাপু (হাঙ্গেরি)। তাঁরা চার জনই অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) নামক একটি মিশনের অংশ ছিলেন।

পরবর্তী পরিকল্পনা তাহলে কী? শোনা যাচ্ছে, শুভাংশুকে ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে ISRO-র প্রথম মানববাহী মিশন ‘গগনযান’-এর (২০২৭) সম্ভাব্য তালিকায়।


```