Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

‘মিশন সফল হওয়ায় দারুণ লাগছে', শুভাংশুর সাফল্যে গর্বিত বাবা শম্ভু দয়াল শুক্লা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে ফিরে এসেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভাসছে পরিবার।

‘মিশন সফল হওয়ায় দারুণ লাগছে', শুভাংশুর সাফল্যে গর্বিত বাবা শম্ভু দয়াল শুক্লা

শুভাংশু শুক্লা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 July 2025 16:50

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে ফিরে এসেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভাসছে পরিবার। অ্যাক্সিয়ম-৪ মিশনে ছেলের সাফল্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, “শুভাংশুর মিশন সফল হওয়ায় এবং ও সুস্থভাবে ফিরে আসায় আমরা দারুণ অনুভব করেছি। ওর জন্য আমরা খুব গর্বিত। ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”

প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটিয়ে ফিরে এসেছেন শুভাংশু। এই সময় তিনি সাতটি ভারত-কেন্দ্রিক বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিন সপ্তাহ কাটিয়ে ফিরে আসা তিনিই প্রথম ভারতীয়।

শুভাংশুর মা আশা শুক্লাও ছেলের নিরাপদ প্রত্যাবর্তনে আবেগে ভেসেছেন। সংবাদমাধ্যমের সামনে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “আমার ছেলে সুস্থভাবে ফিরে এসেছে, ঈশ্বরকে ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এই মূহূর্তের সাক্ষী হয়েছেন। আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি, শেষমেশ এতদিন পরে আমার ছেলে ঘরে ফিরল।”

১৮ দিনের ঐতিহাসিক মহাকাশ অভিযান শেষে সফলভাবে পৃথিবীতে ফিরলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ অ্যাক্সিয়ম-৪ মিশনের চার মহাকাশচারী। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টা ১ মিনিটে প্রশান্ত মহাসাগরের জলে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ সফলভাবে অবতরণ করে। অবতরণের পর পরই শুরু হয় স্বাস্থ্যপরীক্ষা। তারপর একে একে বাহিরে আনা হয় শুভাংশু ও তাঁর সহযাত্রীদের।

স্পেসযাত্রার শেষ পর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ‘ড্রাগন’ ক্যাপসুল। সেই সময় এটি ছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী সান ডিয়েগোর আকাশপথে। প্রবল ঘর্ষণ ও তাপের মধ্য দিয়ে ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছিল মহাকাশযানটি। ধাপে ধাপে গতি কমিয়ে তা নামে ঘণ্টায় ২৪ কিলোমিটার গতিতে।

সব শেষে কার্যকর হয় চারটি প্যারাস্যুট। সেগুলির সাহায্যে গতি আরও নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে জল ছুঁয়ে অবতরণ করে ড্রাগন।


```