Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'রকেটে অক্সিজেন লিক হচ্ছিল, ইসরোর জন্য বেঁচে ফিরেছি', কৃতজ্ঞতা স্বীকার শুভাংশু শুক্লার

ইসরো চেয়ারম্যান ভি নারায়ণনের জোরাজুরিতেই স্পেস-এক্স বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করে। তাতেই ফাটল ধরা পড়ে, যা যাত্রা শুরু হলে ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হতে পারত।

'রকেটে অক্সিজেন লিক হচ্ছিল, ইসরোর জন্য বেঁচে ফিরেছি', কৃতজ্ঞতা স্বীকার শুভাংশু শুক্লার

শুভাংশ শুক্লা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: একটা ছোট্ট ভুল জীবন কেড়ে নিতে পারে। আর বিষয়টি যদি মহাকাশযাত্রার হয়, তাহলে তো সংশয় সর্বসময় থাকে। হাজারো ঝুঁকি নিয়ে মহাকাশচারীরা নানা মিশনে অংশ নেন, ভারতের শুভাংশ শুক্লাও (Shubhanshu Shukla) নিয়েছিলেন। আর তাঁর মিশনের ক্ষেত্রেও বড় একটি গলদ ছিল বলে জানা গেছে। কিন্তু তাঁকে বাঁচিয়ে দিয়েছে ইসরো (ISRO)। খোদ শুক্লাই এমনটা জানিয়েছেন।

ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জানান, ফ্যালকন-৯ রকেটে (Falcon Rocket-9) তরল অক্সিজেনের লিকেজ (Rocket Oxygen Leak) শনাক্ত করে তাঁকে এবং তাঁর সহযাত্রীদের জীবন রক্ষা করেছে ইসরো। তিনি বলেন, “এই ধরনের মিশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দায়িত্বের। এখানে একটুখানি ভুলও মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। ইসরোর বিশেষজ্ঞরা সেখানে উপস্থিত ছিলেন বলেই সমস্যাটা ধরা পড়ে। তাঁদের আলোচনার ফলেই জীবন রক্ষা হয়েছে আমাদের।”

কী ঘটেছিল

Axiom-4 মিশনের প্রথমে নির্ধারিত উৎক্ষেপণের তারিখ ছিল ২৯ মে, তবে স্পেস-এক্সের ড্রাগন মহাকাশযান পুরোপুরি প্রস্তুত না থাকায় মিশন পিছিয়ে যায়। জুনের শুরুতে তা আবার বাতিল হয় প্রবল হাওয়ার জন্য। পরে ফ্যালকন-৯ রকেটের অক্সিডাইজার লাইনে তরল অক্সিজেন লিক ধরা পড়ে।

ইসরো চেয়ারম্যান ভি নারায়ণনের জোরাজুরিতেই স্পেস-এক্স বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করে। তাতেই ফাটল ধরা পড়ে, যা যাত্রা শুরু হলে ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হতে পারত।

ইসরো প্রধানের বক্তব্য, “স্পেসএক্স শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা জানতাম, ফাটল থাকলে লঞ্চের কম্পনে সঙ্গে সঙ্গে তা ভেঙে পড়বে। তখন আর কিছুই করার থাকবে না।” তাঁর দাবি, ইসরোর ৪০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জোরপূর্বক পুরোপুরি মেরামতির কাজ করানো হয়। এই সংশোধন না হলে চার মহাকাশচারীর জীবনই শেষ হয়ে যেতে পারত।

মিশনের সাফল্য

সব সমস্যার সমাধান হওয়ার পর গত ২৫ জুন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেন। ১৫ জুলাই সকলে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।


```