ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে জম্মুর একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ফারুক আবদুল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরীও।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা
শেষ আপডেট: 12 March 2026 00:23
দ্য ওয়াল ব্যুরো: জম্মুতে একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ গুলির ঘটনায় (Jammu Kashmir Shootout wedding) চাঞ্চল্য ছড়াল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Jammu Kashmir ex CM Farooq Abdullah)। একটি গুলি ছোড়া হয় বলে জানা গেছে। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে (Farooq Abdullah safe) বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে জম্মুর একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ফারুক আবদুল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরীও।
হঠাৎই সেখানে গুলির শব্দ শোনা যায়। গুলি ছোড়ার ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে। তবে সৌভাগ্যবশত ফারুক আবদুল্লা অক্ষত রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
बड़ी खबर-
जम्मू में पूर्व मुखमंत्री फारूक अब्दुल्लाह पर एक शादी समारोह में फायरिंग । गोली चली। बाल बाल बचे। डिप्टी सीएम सुरेंद्र चौधरी भी साथ थे।
हमलावर कमल सिंह जामवाल गिरफ्तार! pic.twitter.com/1qkBWGwjho— Narendra Nath Mishra (@iamnarendranath) March 11, 2026
''জম্মুতে একটি বিয়ের অনুষ্ঠানে এক ব্যক্তি আমাকে লক্ষ্য করে গুলি চালায়। ঈশ্বরের কৃপায় আমি অক্ষত রয়েছি,” বলেন ফারুক আবদুল্লা।
ঘটনার পরই পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে। ধৃতের নাম কমল সিং জামওয়াল। কী কারণে তিনি গুলি চালিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এমন ঘটনা ঘটায় প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জম্মুর রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।