Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খামেনেইর মৃত্যুতে ফুঁসছে কাশ্মীর থেকে কর্ণাটক! ভারতজুড়ে তীব্র প্রতিবাদ ও শোক মিছিল

মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনেইর মৃত্যুর খবরের পর কাশ্মীর, কর্ণাটক, লাদাখ ও উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের শোক মিছিল ও প্রতিবাদ। মুখ্যমন্ত্রী শান্তির আহ্বান জানিয়েছেন।

খামেনেইর মৃত্যুতে ফুঁসছে কাশ্মীর থেকে কর্ণাটক! ভারতজুড়ে তীব্র প্রতিবাদ ও শোক মিছিল

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 March 2026 21:51

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুর খবর নিশ্চিত হতেই ভারতের বিভিন্ন প্রান্তে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, কর্ণাটক ও লাদাখের শিয়া প্রধান এলাকাগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন (Khamenei death India protests)। দিল্লির ইরান দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

কাশ্মীরের শ্রীনগর, বদগাম, অনন্তনাগ ও পুলাওয়ামাসহ বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের মানুষ কালো পতাকা ও খামেনেইর ছবি নিয়ে মৌন মিছিল করেছেন। বিক্ষোভকারীরা আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কাশ্মীরের প্রধান পুরোহিত মীরওয়াইজ উমর ফারুক গভীর শোক প্রকাশ করেছেন। ধর্মীয় সংগঠনগুলোর জোট ‘মুত্তাহিদা মজলিস-এ-উলামা’ (MMU) আগামী কাল, ২ মার্চ কাশ্মীরজুড়ে পূর্ণাঙ্গ ধর্মঘটের ডাক দিয়েছে।

May be an image of one or more people, crowd and text


রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তিনি শোকাতুর মানুষদের শান্তিপূর্ণভাবে শোক পালনের সুযোগ দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইরানে থাকা কাশ্মীরি ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সাথে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

May be an image of one or more people, the Charminar, crowd and text

উত্তরপ্রদেশ ও কর্ণাটকের পরিস্থিতি
লখনউ ও বেরেলি: লখনউতে শিয়া সম্প্রদায়ের মানুষেরা মোমবাতি মিছিল করে এই হামলার নিন্দা জানিয়েছেন। বেরেলির মুসলিম নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন যেন তিনি ভারতের কূটনৈতিক প্রভাব খাটিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি থামানোর উদ্যোগ নেন।

কর্ণাটকের আলিপুরা: চিক্কাবল্লাপুর জেলার আলিপুরা গ্রামে তিন দিনের শোক পালিত হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৮৬ সালে খামেনেই এই গ্রামটি পরিদর্শন করেছিলেন এবং সেখানে তাঁর নামে একটি হাসপাতালও রয়েছে। গ্রামের সমস্ত দোকানপাট বন্ধ রেখে শোক পালন করছেন স্থানীয়রা।

পাঞ্জাব ও লাদাখে বিক্ষোভ
পাঞ্জাবের লুধিয়ানায় শাহী ইমামের নেতৃত্বে ঐতিহাসিক ফিল্ড গঞ্জ মসজিদের সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়েছে। লাদাখেও শান্তিপূর্ণ শোক মিছিলের খবর পাওয়া গেছে।


আমেরিকা এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল এর নাম দিয়েছে ‘অপারেশন লায়ন’স রোর’। খামেনেইর মৃত্যুর পর ইরান ইতিমধ্যেই পাল্টা আঘাত হিসেবে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। সব মিলিয়ে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতজুড়ে মুসলিম ধর্মগুরুরা একে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন এবং আগামী কয়েকদিন বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনা ও শোকসভার আয়োজন করা হয়েছে।


```