সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গরবার মঞ্চে নারী-পুরুষ নির্বিশেষে সকলে আনন্দে ভাসছেন। সাধারণত গরবার মঞ্চে ভক্তিমূলক গান বাজানো হয়।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 2 October 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রি মানেই আলো, রঙ, সুর আর আনন্দে ভরা গরবার রাত। ঢাক-ঢোল, ঝলমলে পোশাক আর নাচগান, সব মিলিয়ে এক অনন্য আবহ তৈরি হয়। গরবা (Garba) শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক সামাজিক উৎসবও, যেখানে বয়স-লিঙ্গ ভেদাভেদ ভুলে সকলে মেতে ওঠেন। কিন্তু এবার বেঙ্গালুরুর (Bengaluru Viral Video) এক গরবা মঞ্চে ঘটল এক অদ্ভুত ঘটনা, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মা দুর্গার প্রতিমার (Maa Durga Idol) সামনে ভক্তিমূলক সঙ্গীতের বদলে বাজল জনপ্রিয় বলিউড গান 'শীলা কি জওয়ানি' (Sheila Ki Jawani Played During Garba)। দেবীর উপস্থিতিতে এমন গানের সুর কানে আসতেই অনেকে ধরে নিয়েছিলেন, বিরাট সমালোচনা বা প্রতিবাদের ঝড় উঠবে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউই আপত্তি জানাননি। বরং সঙ্গীতের তালে মানুষ নেচে গেয়েই মেতে ওঠেন।
दुर्गा माता की मूर्ति स्थापित करके गरबा के नाम पर "शीला की जवानी" पर नाच हो रहा है!pic.twitter.com/iFPVQlIqZl
— Vishal JyotiDev Agarwal 🇮🇳 (@JyotiDevSpeaks) September 29, 2025
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গরবার মঞ্চে নারী-পুরুষ নির্বিশেষে সকলে আনন্দে ভাসছেন। সাধারণত গরবার মঞ্চে ভক্তিমূলক গান বাজানো হয়। সেখানে হঠাৎই 'শীলা কি জওয়ানি'-র মতো ঝকঝকে বলিউড গান বাজানোতে যে বিতর্ক তৈরি হতে পারত, তা হয়নি (Sheila Ki Jawani Played During Garba)।
সেখানে উপস্থিত অনেকেই জানিয়েছেন, 'গরবা মানে শুধু ভক্তি নয়, আনন্দ আর মিলনের উৎসবও। তাই আমরা গান নিয়ে আলাদা করে ভাবিনি।' তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও উঠছে, মা দুর্গার সামনে এরকম 'আইটেম নম্বর' বাজানো কি আদৌ উচিত ছিল?
নেটদুনিয়ায় এখন এই ভিডিও ঘিরে চলছে আলোচনা। কেউ বলছেন, 'উৎসব মানেই আনন্দ, সেখানে গান যেরকমই হোক না কেন।' আবার কেউ মনে করছেন, ধর্মীয় আবহে অন্তত ভক্তিমূলক গান বাজানোই উচিত ছিল। সব মিলিয়ে আগামী দিনেও এই ঘটনাকে ঘিরে বিতর্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।