Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘গরবা’ শুধু হিন্দুদের, আধার কার্ড, মাথায় তিলক দেখে ঢোকার ফতোয়া হিন্দু পরিষদের

সঙ্ঘ শিবিরের হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপি বলেছে, মহারাষ্ট্রে কেবলমাত্র হিন্দুরাই ‘গরবা’ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

‘গরবা’ শুধু হিন্দুদের, আধার কার্ড, মাথায় তিলক দেখে ঢোকার ফতোয়া হিন্দু পরিষদের

গরবা নাচে আসা মানুষজন যে তার আগে পুজো করে এসেছেন, তা বোঝাতে তাঁদের মাথায় তিলক থাকা জরুরি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 September 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির মুখে বিশ্ব হিন্দু পরিষদের এক ফতোয়ায় বিতর্ক ছড়াল। সঙ্ঘ শিবিরের হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপি বলেছে, মহারাষ্ট্রে কেবলমাত্র হিন্দুরাই গরবা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এছাড়াও, গরবা অনুষ্ঠানে যাতে অ-হিন্দুরা প্রবেশ না করতে পারে তারও নিদান দিয়েছে ভিএইচপি। পরিচয় নিশ্চিত করতে আধার কার্ড পরীক্ষা করে ঢুকতে দিতে হবে।

সংগঠনের এই ফতোয়াকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, গরবা নাচের উদ্যোক্তারা প্রবেশপথের শর্ত নিজেরা তৈরি করতে পারবেন। অবশ্য গরবা অনুষ্ঠানের জন্য পুলিশি অনুমতি নিতেই হবে বলে জানান মন্ত্রী।

ভিএইচপি-র এই নিদানে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার কড়া সমালোচনা করে বলেন, হিন্দুত্ববাদীরা দেশকে আগুনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ভিএইচপি একটি বিবৃতি জানিয়েছে, গরবা নাচের অনুষ্ঠানের আয়োজকরা যেন প্রবেশপথে আধার কার্ড পরীক্ষা করে লোক ঢোকান। গরবা নাচে আসা মানুষজন যে তার আগে পুজো করে এসেছেন, তা বোঝাতে তাঁদের মাথায় তিলক থাকা জরুরি।

বলা হয়েছে, ভিএইচপি এবং বজরঙ্গ দল রাজ্য জুড়ে গরবা অনুষ্ঠানগুলির উপর নজর রাখবে। হিন্দু পরিষদের মুখপাত্র শ্রীরাজ নায়ার সংবাদ সংস্থাকে বলেন, গরবা কোনও বিশেষ একটি নাচ নয়। দেবীকে তুষ্ট করার একটি ধর্মীয় রীতি। যারা মূর্তিপূজায় বিশ্বাস রাখে না, তারা যেন অনুষ্ঠানে ঢুকতে না পায়। যারা হিন্দু ধর্মে বিশ্বাস রাখে তারাই যেন গরবায় অংশ নিতে পারে। আমরা নজর রাখব, এটাকে যেন নিছক আনন্দ-বিনোদনের অনুষ্ঠান না করে ফেলা হয়।

মহারাষ্ট্র বিজেপির মিডিয়া সেলের প্রধান নবনাথ বান বলেন, গরবা একটি হিন্দু অনুষ্ঠান। হিন্দুরা যখন দেবী পুজো ও গরবা করবেন, তাতে যেন অন্য ধর্মের লোক ঢুকে না পড়ে। আমরা মাতৃরূপে দেবী পুজো করে থাকি। একইসঙ্গে তিনি হিন্দু পরিষদের এই অবস্থানের বিরোধিতা করায় উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনার নিন্দা করেন তিনি।


```