Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাদের প্রকৃত শত্রু... ট্রাম্পের শুল্ক ও ভিসা নীতির ‘দাওয়াই’ বাতলে দিলেন মোদী

ভারতের ‘প্রকৃত শত্রু’ হল আমরা অন্য দেশগুলির উপর নির্ভরশীল। দেশকে শক্তিশালী করতে হলে ও বিশ্বের আর পাঁচজনের কাছে সমীহ আদায় করে নিতে হলে জরুরি আত্মনির্ভরতা। 

আমাদের প্রকৃত শত্রু... ট্রাম্পের শুল্ক ও ভিসা নীতির ‘দাওয়াই’ বাতলে দিলেন মোদী

একমাত্র আত্মনির্ভরতাই দিতে পারে অন্যদের দ্বারা ভারতকে তুচ্ছতাচ্ছিল্য করার জবাব।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 September 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া ভিসা নীতি নিয়ে প্রচ্ছন্ন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি বলেন, ভারতের প্রকৃত শত্রু হল আমরা অন্য দেশগুলির উপর নির্ভরশীল। দেশকে শক্তিশালী করতে হলে ও বিশ্বের আর পাঁচজনের কাছে সমীহ আদায় করে নিতে হলে জরুরি আত্মনির্ভরতা। একমাত্র আত্মনির্ভরতাই দিতে পারে অন্যদের দ্বারা ভারতকে তুচ্ছতাচ্ছিল্য করার জবাব।

গুজরাতের ভাবনগরে এক জনসভায় মোদী বলেন, বিশ্বে আমাদের কোনও বড় শত্রু নেই। কিন্তু, আমাদের প্রকৃত শত্রু হল, আমরা অন্য দেশগুলির উপর নির্ভর করে থাকি। এটাই আমাদের সবথেকে বড় শত্রু। আর আমরা সকলে মিলে চেষ্টা করলে ভারতের এই শত্রুকে নিজেরাই বিনাশ করতে পারব। পরনির্ভরতা শত্রুকে বিজয় করতেই হবে। প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে দুপক্ষের মধ্যে। তার মধ্যেই ট্রাম্প নয়া ভিসা নীতিতে বহু ভারতীয়র উপর সেদেশে চাকরি করার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছেন। এদিন মোদীর কথায় স্পষ্ট যে, আমেরিকার উপর নির্ভরশীলতার কারণেই আজ দুশ্চিন্তার মুখে পড়তে হচ্ছে দেশবাসীকে।

ভাবনগরে সমুদ্র সে সমৃদ্ধি নামের একটি প্রকল্পের উদ্বোধন করতে এসেছিলেন মোদী। সেখানেই ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ভারত আজ বিশ্ববন্ধুর আদর্শে এগিয়ে চলেছে। আমরা কাউকে শত্রু ভাবি না, কেউ আমাদের শত্রু নয়। যত বেশি আমরা বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকব, ততই আমাদের ব্যর্থতা ধরা দেবে। বিশ্বে শান্তি, স্থায়িত্ব ও সমৃদ্ধি বজায় রাখতে বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতকে আত্মনির্ভর হতেই হবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নয়া ভিসা নীতিতে ঘোষণা করেছেন যে, এইচ ওয়ান বি ভিসার জন্য ১ লক্ষ ডলার মাশুল গুনতে হবে। উল্লেখ্য, এই ভিসা রয়েছে ৭১ শতাংশ মার্কিন প্রবাসী ভারতীয়র কাছে। ফলে ভারতের নাগরিকরা বিরাট ধাক্কা খাবেন। একইসঙ্গে শুল্ক নিয়েও এখনও কোনও খুশি খবর শোনাননি ট্রাম্প।

সে কারণেই সম্ভবত মোদী এদিন বলেন, ১৪০ কোটি ভারতবাসীর ভবিষ্যৎ আমরা অন্য দেশের হাতের ছেড়ে দিতে পারি না। ভারতের উন্নয়নকে আমরা অন্যের হাতে ছেড়ে দিতে পারি না। ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি না। ফলে কয়েকশো দুঃখের একটাই দাওয়াই, তা হল ভারতকে নিজের পায়ে দাঁড়াতে হবে।

রাজনৈতিক তোপ দেগে দেশের সমুদ্র বন্দর ও নৌবাণিজ্যের ক্ষতির জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন মোদী। তিনি বলেন, এই দলটাই দেশীয় জাহাজ কারখানাগুলিকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে বিদেশের দিকে ঝুঁকেছিল। বিদেশি জাহাজ ভাড়ায় চালিয়ে দেশের জাহাজ কারখানাকে পঙ্গু করে দিয়ে গিয়েছে। বাণিজ্যে আমরা ৯০ শতাংশ পরনির্ভরশীল দেশ ছিলাম। 


```