Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সোম থেকেই কোন কোন পণ্য সস্তা হচ্ছে? একনজরে মিলিয়ে নিন কেনাকাটির ফর্দ

গৃহমন্ত্রীদের হেঁসেলে আগমনির আলো জ্বলে উঠবে আগামী সোমবার থেকে। দ্বিতীয় প্রজন্মের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা সহজ কথায় যাকে জিএসটি বলে তা কার্যকর হচ্ছে ২২ সেপ্টেম্বর।

সোম থেকেই কোন কোন পণ্য সস্তা হচ্ছে? একনজরে মিলিয়ে নিন কেনাকাটির ফর্দ

জিনিস কেনার সময় মাথায় রাখতে হবে প্যাকেট করা জিনিসের দামের দিকে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 September 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: দেবীপক্ষের শুরু থেকেই পুজোর মুখে হাসি চওড়া হতে চলেছে সাধারণ মানুষের। গৃহমন্ত্রীদের হেঁসেলে আগমনির আলো জ্বলে উঠবে আগামী সোমবার থেকে। দ্বিতীয় প্রজন্মের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা সহজ কথায় যাকে জিএসটি বলে তা কার্যকর হচ্ছে ২২ সেপ্টেম্বর। ফলে নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের দাম কমে যাবে। ইতিমধ্যেই মারুতি ও মাদার ডেয়ারি জানিয়ে দিয়েছে দাম কমার কথা। ফলে সোম থেকেই জিনিস কেনার সময় মাথায় রাখতে হবে প্যাকেট করা জিনিসের দামের দিকে।

উপভোক্তা বিষয়ক দফতর ইতিমধ্যেই কোম্পানিগুলিকে সংশোধিত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। তবে স্থানীয় দোকান ও মলগুলির সিস্টেমে তা নথিভুক্ত নাও হতে পারে। অতএব, গৃহিণীদের নিজে থেকে সজাগ থাকতে হবে, কোন জিনিসের দাম কতটা কমেছে, সেদিকে। নতুন বিধি অনুসারে উৎপাদক, প্যাকার এবং আমদানিকারকরা নতুন দামের লেবেল লাগাতে পারেন। এবং তা ২২ সেপ্টেম্বরের আগেই সেরে ফেলতে হবে। যেখানে পুরনো সর্বোচ্চ খুচরো দর দেখতে পেতে হবে। ফলে দুটি দামই আপনি দেখতে পাবেন, একটি পুরনো এবং একটি নতুন।

কী ঘটতে চলেছে সোমবার থেকে

২২ সেপ্টেম্বর থেকে জিএসটির মাত্র দুটি স্তর থাকবে। অধিকাংশ সামগ্রীকেই ৫ ও ১৮ শতাংশের স্তরে নিয়ে আসা হচ্ছে। অতিরিক্ত বিলাস সামগ্রীর জিএসটি ধরা হচ্ছে ৪০ শতাংশ। তামাক ও তামাকজাতীয় পণ্যে ২৮ শতাংশের সঙ্গে সেস জোড়া থাকবে। চলতি ৫, ১২, ১৮, ২৮ শতাংশের স্তর অবলুপ্ত করা হয়েছে।

কী কী জিনিসের দাম কত কমবে

  • বলপয়েন্ট পেন, ফাউন্টেন পেন, মার্কার ও অন্যান্য লেখার সামগ্রী এখন থেকে ১৮ শতাংশ জিএসটির অন্তর্গত হচ্ছে। স্কুল ব্যাগ, স্কুলে বহনের ছোট থলি, সুটকেস, ভ্যানিটি কেস, বাজনার সামগ্রী, ঘুরতে যাওয়ার ব্যাগ সবই এই ক্যাটেগরিতে পড়বে। স্কুলে লেখার চক, টেলরের চকে কোনও জিএসটি নেই, আগে যা ছিল ১২ শতাংশের অন্তর্গত। তবে বই ও বই ছাপার কাগজে জিএসটি থাকায় বিশেষজ্ঞদের ধারণা বইয়ের দাম বাড়তে পারে।
  • ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবনবিমাকে পুরো ছাড় দেওয়া হয়েছে।
  • দুগ্ধজাত পণ্য মাখন, ঘি, চিজ ও ডেয়ারি স্প্রেড ৫ শতাংশ, ৩৩টি জীবনদায়ী ওষুধে কোনও কর লাগবে না।
  • নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ গেরস্থালির জিনিসপত্র যেমন বাসনপত্র, চুলের তেল, শ্যাম্পু, পেস্ট, সাবান, টুথ ব্রাশ, দাড়ি কামানোর ক্রিম, কৃষিপণ্য যেমন, ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশ, ট্রাক্টর, নির্দিষ্ট ১২টি জৈব কীটনাশক ও সার, ড্রিপ সেচ ও জল ছেটানোর যন্ত্র, কৃষি-উদ্যানপালন ও বনাঞ্চল তৈরির যন্ত্র ১২ থেকে ৫ শতাংশ। স্বাস্থ্য পরিষেবায় ব্যবহৃত সামগ্রী যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, রোগপরীক্ষার কিটস ও রিএজেন্ট, গ্লুকোমিটার ও সুপার পরীক্ষার স্ট্রিপ, চশমাকে ৫ শতাংশের আওতায় আনা হয়েছে।
  • বৈদ্যুতিন সামগ্রী যেমন এসি, মনিটর ও প্রজেক্টর্স, ছোট গাড়ি ও মোটর সাইকেলকে ১৮ শতাংশের বন্ধনীর মধ্যে রাখা হয়েছে।
  • পান মশলা, নরম পানীয়, প্যাকেট করা ফলের রসে ৪০ শতাংশ জিএসটি।
  • প্যাকট করা নোনতা খাবার, ভুজিয়া ও চানাচুর ৫ শতাংশ।
  • ফিডিং বটল, বেবি ন্যাপকিন ও ক্লিনিক্যাল ডায়াপার ১২ থেকে ৫ শতাংশ হচ্ছে।
  • সেলাই মেশিন ও তার যন্ত্রাংশ ৫ শতাংশ।
  • শিক্ষা সামগ্রীর মধ্যে মানচিত্র, চার্টস ও গ্লোবস আগে ছিল ১২ শতাংশ, এখন কোনও জিএসটি লাগবে না।
  • ডিশ ওয়াশিং মেশিন আগে ছিল ২৮ শতাংশ, এখন হচ্ছে ১৮ শতাংশ।

```