Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পাঞ্জাবে কেজরিওয়ালের আরও একটি 'শিশমহল'? বিজেপির দাবিতে শোরগোল, প্রতিক্রিয়া দিল আপ

বিজেপির অভিযোগ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের নেতৃত্বাধীন সরকার চণ্ডীগড়ের সেক্টর ২–এ প্রায় দু’একর জায়গায় ‘সাত তারকা পরিবেশের’ আবাসন বরাদ্দ করেছে কেজরিওয়ালের জন্য। 

পাঞ্জাবে কেজরিওয়ালের আরও একটি 'শিশমহল'? বিজেপির দাবিতে শোরগোল, প্রতিক্রিয়া দিল আপ

অরবিন্দ কেজরিওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 October 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) পর এবার চণ্ডীগড় (Chandigarh)। ফের চর্চায় ‘শীশমহল’ (Sheeshmahal)। অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) পাঞ্জাব সরকারের (Punjab) তরফে নাকি ‘বিলাসবহুল নতুন বাংলো’ বরাদ্দ হয়েছে - এই অভিযোগে সরব বিজেপি (BJP)। পাল্টা, এই অভিযোগকে ‘গাঁজাখুরি’ বলে নস্যাৎ করল আম আদমি পার্টি (AAP)।

বিজেপির অভিযোগ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের নেতৃত্বাধীন সরকার চণ্ডীগড়ের সেক্টর ২–এ প্রায় দু’একর জায়গায় ‘সাত তারকা পরিবেশের’ আবাসন বরাদ্দ করেছে কেজরিওয়ালের জন্য। সোশ্যাল মিডিয়ায় সেই বাড়ির নাকি ‘এরিয়াল ছবি’ও শেয়ার করেছে দলের দিল্লি শাখা। তাদের কথায়, “দিল্লিতে শীশমহল খালি করার পর পাঞ্জাবে তৈরি হল আরও দুর্দান্ত প্রাসাদ। সাধারণ মানুষের সামনে ফের একবার মুখোশ খুলে গেল।”

তবে আম আদমি পার্টির দাবি, সবটাই মিথ্যে প্রচার। ‘অ্যালটমেন্ট লেটার কোথায়?’ পাল্টা প্রশ্ন তাদের। দলের বক্তব্য, যে ছবি ঘুরছে তা আসলে মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিসের, ব্যক্তিগত বাসভবন নয়। একই সঙ্গে কটাক্ষ, যমুনা নদী নিয়ে প্রধানমন্ত্রীর যে মিথ্যে বলেছেন তা প্রকাশ্যে আসার পরই থেকেই বিজেপি মরিয়া ভাবে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে। আপ বলছে, দূষণের তথ্য, বৃষ্টি সবই ভুয়ো আর এখন ভুয়ো বাংলোর কথা বলছে বিজেপি।

Aerial view of alleged 'sheeshmahal' allotted to Arvind Kejriwal. (Image: X/@BJP4Delhi)

আসলে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনকে বিজেপি নাম দিয়েছিল 'শিশমহল'। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন ওই বাড়িতে থাকতেন। এই বাড়ি সংস্কার নিয়ে বিতর্কে জড়ান আম আদমি পার্টির সুপ্রিমো। সংস্কারে বিপুল টাকা খরচ করায় প্রশ্ন তোলে বিজেপি ও কংগ্রেস। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন বিজেপি সরকার হলে মুখ্যমন্ত্রী ওই বাড়িতে থাকবেন না। বাড়িটিকে সংগ্রহশালা করা হবে।

বিজেপির দাবি অনুযায়ী, কেজরিওয়াল থাকাকালীন বাংলোর শুধুমাত্র পর্দা কিনতেই ৯৬ লক্ষ টাকা খরচ দেখানো হয়। রান্নাঘরের জিনিসপত্র বাবদ খরচ দেখানো হয় ৩৯ লক্ষ টাকা। পাশাপাশি মার্বেল বসাতে ২০ লক্ষ টাকা খরচ দেখানো হয় প্রথমে। পরে তা বেড়ে হয় ৫৬.৮৯ লক্ষ টাকা।  


```