Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘গান্ধীবাদী নেতা’ সর্দার প্যাটেলের জন্মদিন পালনে কংগ্রেসকে পিছনে ফেললেন মোদী-শাহরা

দেশের স্বাধীনতা সংগ্রাম ও তার পরবর্তী কয়েক বছরের রাজনীতিতে প্রবল পরাক্রমী গান্ধীবাদী কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী আজ, শুক্রবার।

‘গান্ধীবাদী নেতা’ সর্দার প্যাটেলের জন্মদিন পালনে কংগ্রেসকে পিছনে ফেললেন মোদী-শাহরা

নর্মদা জেলার একতা নগরে ১৮২ ফুট উঁচু স্ট্যাচু অফ ইউনিটির কাছে আসেন মোদী।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 31 October 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: দেশের স্বাধীনতা সংগ্রাম ও তার পরবর্তী কয়েক বছরের রাজনীতিতে প্রবল পরাক্রমী গান্ধীবাদী কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী আজ, শুক্রবার। গুজরাতের কৃষক আন্দোলনের এই সর্দারের জন্মবার্ষিকী পালনে বল্লভভাই প্যাটেলকে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন মোদী-শাহ জুটি। বিজেপির রাজনৈতিক এই চালে দলীয় নেতার প্রতি শ্রদ্ধা দেখানোর বিষয়ে কংগ্রেস প্রায় কোণঠাসা হয়ে গিয়েছে। শুক্রবার প্যাটেলের জন্মবার্ষিকী পালনের মূল অনুষ্ঠানটি হয় গুজরাতে বিশ্বের সর্ববৃহৎ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির সামনে।

সর্দার বল্লভভাইয়ের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে ১৫০-তম জন্মবার্ষিকী অথবা রাষ্ট্রীয় একতা দিবসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে নর্মদা জেলার একতা নগরে ১৮২ ফুট উঁচু স্ট্যাচু অফ ইউনিটির কাছে আসেন মোদী। সেখানে পুষ্পস্তবক দিয়ে প্যাটেলকে শ্রদ্ধা জানান। এখানেই এক বিশাল বর্ণাঢ্য প্যারেডে কুর্নিশ গ্রহণ করেন মোদী। শেষে বিমানবাহিনীর আকাশজয়ের মাধ্যমে মূল অনুষ্ঠান শেষ হয়।

 India pays homage to Sardar Vallabhbhai Patel on his 150th Jayanti. He was the driving force behind India’s integration, thus shaping our nation’s destiny in its formative years. His unwavering commitment to national integrity, good governance and public service continues to… pic.twitter.com/7quK4qiHdN

মোদী এখানে আসার আগেই একটি এক্সবার্তায় বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকীতে ভারত তাঁকে সম্মান জানায়। ভারতের সংহতি রক্ষায় তিনি নিরলস চেষ্টা করে গিয়েছেন। আমাদের জাতির ভাগ্য নির্ধারণ করেছিলেন দেশ গঠনের প্রাথমিক সময়ে। জাতীয় সংহতি রক্ষার কাজে তাঁর অনন্য দায়বদ্ধতা, সুশাসন এবং জনসেবা মূলক কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনিই আমাদের ঐক্যবদ্ধ, শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন।


```