Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সংসদ চত্বরে বিপত্তি! সিঁড়ি দিয়ে নামার সময় হোঁচট খেয়ে পড়লেন শশী থারুর, সামলে নিলেন অখিলেশ

বাজেট অধিবেশনের উত্তেজনার মধ্যেই সংসদ চত্বরে দুর্ঘটনা। সিঁড়ি দিয়ে নামার সময় হোঁচট খেয়ে পড়ে যান কংগ্রেস সাংসদ শশী থারুর।

সংসদ চত্বরে বিপত্তি! সিঁড়ি দিয়ে নামার সময় হোঁচট খেয়ে পড়লেন শশী থারুর, সামলে নিলেন অখিলেশ

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 February 2026 00:03

দ্য ওয়াল ব্যুরো: বাজেট অধিবেশন ঘিরে যখন সংসদে তীব্র রাজনৈতিক উত্তেজনা, ঠিক সেই সময়ই সংসদ ভবন চত্বরে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। বুধবার সংসদ ভবন চত্বরে সিঁড়ি দিয়ে নামার সময় হোঁচট খেয়ে পড়ে যান কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ অন্যান্য সাংসদরা। তাঁরা এবং সংসদের কর্মীরা দ্রুত থারুরকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।

এদিকে, বাজেট অধিবেশনের মধ্যেই লোকসভা অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। বিরোধী সাংসদদের লাগাতার স্লোগান ও হট্টগোলের জেরে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কার্যক্রম ব্যাহত হয়। সম্প্রতি আট জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদেই এই বিক্ষোভ চলছিল।

সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদের বাইরে বিক্ষোভে বসেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “PM is compromised.” এই স্লোগানটি উঠে আসে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য থেকে। ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলার সময় এই অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী।

যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন, অমরিন্দর সিং রাজা ওয়ারিং, মানিকম টেগোর, গুরজিৎ সিং আউজলা, প্রশান্ত যাদোরাও পাডোলে, চামালা কিরণ কুমার রেড্ডি এবং ডিন কুরিয়াকোস। পাশাপাশি সিপিআই(এম) সাংসদ এস ভেঙ্কটেশনও এই তালিকায় রয়েছেন।


```