পহেলগামে নৃশংস জঙ্গি হামলার (Pahalgam Attack) পর ভারত জবাব দিয়েছিল অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান করে। আর তাতেই নিহত হন পাকিস্তানিরা। যাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছিল কলম্বিয়া (Columbia)। ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল কলম্বিয়া গিয়ে তাদের বিবৃতি নিয়ে হতাশা প্রকাশ করে। সেই বিতর্কিত বিবৃতিই প্রত্যাহার করে নিল লাতিন আমেরিকার দেশ।

শশী তারুর
শেষ আপডেট: 31 May 2025 10:12
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে নৃশংস জঙ্গি হামলার (Pahalgam Attack) পর ভারত জবাব দিয়েছিল অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান করে। আর তাতেই নিহত হন পাকিস্তানিরা। যাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছিল কলম্বিয়া (Columbia)। ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল কলম্বিয়া গিয়ে তাদের বিবৃতি নিয়ে হতাশা প্রকাশ করে। সেই বিতর্কিত বিবৃতিই প্রত্যাহার করে নিল লাতিন আমেরিকার দেশ।
কলম্বিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক ভারতীয় প্রতিনিধিদলের প্রধান শশী তারুর (Shashi Tharoor) হতাশা প্রকাশ করে লিখেছিলেন, 'যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তাঁদের জন্য সমবেদনা না জানিয়ে ভারতীয় অভিযানে নিহত পাকিস্তানিদের জন্য সমবেদনা প্রকাশ করেছে কলম্বিয়া সরকার। এতে আমি একটু হতাশ।'
কলম্বিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের দীর্ঘ বৈঠক হয়। সেখানে ছিলেন কলম্বিয়ার বিদেশ বিষয়ক উপমন্ত্রী রোসা ইয়োলান্দা ভিলাভিসেন্সিয়ো অ অন্যান্যরা। ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝতে পারেন তাঁরা। কাশ্মীরে কী ঘটেছিল, তাও বিশদে জানতে পারেন।
শশী তারুরের পাশে দাঁড়িয়ে এরপর সে দেশের বিদেশ বিষয়ক উপমন্ত্রী বলেন, কাশ্মীরে কী ঘটেছিল, তার ব্যাখ্যা তাঁরা পেয়েছেন। এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাওয়া হবে। এর পরই কলম্বিয়ার বিদেশমন্ত্রী নতুন করে বিবৃতি প্রকাশ করেন। যার সারমর্ম একই, সবটাই বুঝতে পেরেছে তারা।
বস্তুত, পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল নিরীহ পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে যায় অনেকের সিঁথির সিঁদুর। এর বদলা নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত।
এছাড়া মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালায়। দুই দেশের সেনাসংঘাতের সময়ও পাকিস্তানের বড় বড় বিমানঘাঁটিগুলিকে নিশানা করেছিল ভারত।