Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

পাকিস্তান মিথ্যাবাদী বোঝাতে বিদেশ সফরে শশী তারুর, সুপ্রিয়া সুলে, কানিমোঝিরা

কংগ্রেস সাংসদ শশী তারুর পাকিস্তানের জঙ্গি মদত নিয়ে আন্তর্জাতিক প্রচারের অন্যতম দায়িত্ব পেলেন।

পাকিস্তান মিথ্যাবাদী বোঝাতে বিদেশ সফরে শশী তারুর, সুপ্রিয়া সুলে, কানিমোঝিরা

পাকিস্তান সরকার ও সেদেশের সেনাবাহিনী যে জঙ্গি সংগঠনকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলেছে তা তুলে ধরবেন প্রতিনিধিরা।

শেষ আপডেট: 17 May 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সাংসদ শশী তারুর পাকিস্তানের জঙ্গি মদত নিয়ে আন্তর্জাতিক প্রচারের অন্যতম দায়িত্ব পেলেন। জঙ্গি মদত নিয়ে পাকিস্তানকে খোলা হাটে 'নাঙ্গাকরে তুলে ধরতে গোলটেবিল কূটনীতির আশ্রয় নিচ্ছে ভারত। আর এই অস্ত্রে ঘায়েল করতে সর্বদল সংসদীয় প্রতিনিধিদের বিদেশ সফরে পাঠানো হবে। পহলগাম সন্ত্রাস পরবর্তী প্রত্যাঘাতের যুক্তি ও পাকিস্তান সরকার ও সেদেশের সেনাবাহিনী যে লস্কর-ই-তোইবা ও জইশ-ই-মহম্মদের মতো আন্তর্জাতিক খাতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলেছে তা তুলে ধরবেন প্রতিনিধিরা।

শশী তারুর হলেনবিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে শশী তারুর বেশ কয়েক মাস ধরেই বিজেপি তথা মোদী সরকারের ঠারেঠোরে প্রশংসা করে চলেছেন। এমনকী সাম্প্রতিক অপারেশন সিঁদুর নিয়েও মোদী ও সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন এই আমলা। বিশেষ করে শশী তারুর উচ্চশিক্ষিতলেখক-প্রাবন্ধিকদেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিবন্ধ প্রকাশ হয়সেই হিসেবে আন্তর্জাতিক খ্যাতি রয়েছে তাঁর। এছাড়াও তারুর রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের স্থায়ী দূত হিসেবেও কাজ করেছেন অতীতে। সে কারণে সুদর্শনস্মিতভাষীসদা হাস্যমুখের অনর্গল অথচ তীক্ষ্ণ ইংরেজিতে দক্ষ তারুরকে প্রথম সারিতে রাখা হয়েছে।

শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে সাতজন সাংসদের নাম জানানো হয়েছে। যাঁরা বিদেশের মাটিতে দাঁড়়িয়ে পাকিস্তানি মিথ্যাভাষণ, অপপ্রচার, জঙ্গিদের আশ্রয় ও মদতদান, ভারত বিরোধী চক্রান্ত, সরকারি সেনা ও চর সংস্থার প্রত্যক্ষ সাহায্যে ভারতের মাটিতে জঙ্গি হামলা ও তার পরবর্তী নয়াদিল্লির প্রত্যাঘাত নিয়ে সত্য তথ্যনির্ভর কথা জানাবেন রাষ্ট্রনেতাদের সামনে।

এদিন সংসদীয় বিষয় মন্ত্রী কিরেন রিজিজু এক এক্সবার্তায় লিখেছেন, এই মুহূর্তে যা প্রয়োজন ভারত ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সাত সদস্যের সর্বদলীয় প্রতিনিধিরা শীঘ্রই ভারতের মূল শরিক দেশগুলিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও রেয়াত নয়, এই কথাই তুলে ধরবেন। দলমতনির্বিশেষে এক শক্তিশালী জাতীয় ঐক্যের নজির হিসেবে গড়ে উঠবে এই পদক্ষেপ।

যে সাতজনকে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপের অংশীদার করা হয়েছে, তাঁরা হলেন-

১। শশী তারুর (কংগ্রেস)

২। রবিশঙ্কর প্রসাদ (বিজেপি)

৩। সঞ্জয়কুমার ঝা (জেডিইউ)

৪। বৈজয়ন্ত পান্ডা (বিজেপি)

৫। কানিমোঝি করুণানিধি (ডিএমকে)

৬। সুপ্রিয়া সুলে (এনসিপি-পাওয়ার)

৭। শ্রীকান্ত একনাথ শিন্ডে (শিবসেনা)

কে কোথায় যাচ্ছেন?

সূত্রে জানা গিয়েছে, সুপ্রিয়া সুলে নেতৃত্বাধীন প্রতিনিধিদল যাবে দক্ষিণ আফ্রিকা এ মিশরে। বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন দল যাবে পশ্চিম ইউরোপে। শ্রীকান্ত শিন্ডের দল যাবে সংযুক্ত আরব আমিরশাহি ও আফ্রিকায়। শশী তারুর যাবেন আমেরিকা সফরে। অন্যদিকে, জেডিইউয়ের সঞ্জয় ঝা যাবেন জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায়। এবং রবিশঙ্কর প্রসাদের দল যাবে আরব দুনিয়ার দেশগুলিতে।কানিমোঝির প্রতিনিধিদল যাচ্ছে রাশিয়া ও স্পেনে।

শশী তারুরের দলে থাকছেন, সম্ভাবী চৌধুরি (এলজেপি-রামবিলাস), ডঃ সরফরাজ আহমেদ (জেএমএম), গান্তি হরিশ মধুর বালযোগী (টিডিপি), শশাঙ্কমণি ত্রিপাঠি (বিজেপি), ভুবনেশ্বর কলিতা (বিজেপি) এবং মিলিন্দ দেওরা (শিবসেনা)। এছাড়াও আমেরিকায় নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু। শশী তারুর সরকারি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমি নিজেকে সম্মানিত ও গর্বিত বোধ করছি।


```