Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাঝরাতে শরিফের ঘুম ভাঙিয়েছিলেন পাক সেনাপ্রধান, দুঃস্বপ্নেও সেই খবরের কথা ভাবেননি প্রধানমন্ত্রী

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বীকার করেছেন ভারতের প্রত্যাঘাতে তাদের অনেক বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে।

মাঝরাতে শরিফের ঘুম ভাঙিয়েছিলেন পাক সেনাপ্রধান, দুঃস্বপ্নেও সেই খবরের কথা ভাবেননি প্রধানমন্ত্রী

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। ফাইল ছবি।

শেষ আপডেট: 17 May 2025 09:35

দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুর'-এ ভারত কোথায় কোথায় হামলা চালিয়েছে জানাল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বীকার করেছেন ভারতের প্রত্যাঘাতে তাদের অনেক বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এর মধ্যে একটি বিশেষ বিমানঘাঁটি হল নুর কান। পাকিস্তানের এই স্বীকারোক্তি গোটা বিশ্বের সামনে এসেছে। এই সেই পাকিস্তান যারা গতকাল পর্যন্ত বলছিল ভারত তাদের আঁচড়ও কাটতে পারেনি। জনগণের চোখে ধুলো দিতে বিজয় উদযাপন করছিল। এখন এই পাকিস্তানই বলছে তাদের ক্ষয়ক্ষতির কথা।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজ মুখে স্বীকার করে বলেছেন, ৯ থেকে ১০ মে-র মধ্যে রাত আনুমানিক আড়াইটের দিকে, জেনারেল আসিম মুনির আমাকে ফোনে বলেছিলেন যে আজমসাব, ভারত সবেমাত্র তাদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার মধ্যে একটি নুর কান বিমানঘাঁটিতে পড়েছে, কিছু অন্যান্য এলাকায়ও পড়েছে...আমাদের বিমান বাহিনী আমাদের দেশকে রক্ষা করার জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছে এবং তারা চিনা যুদ্ধবিমানগুলিতে আধুনিক গ্যাজেট এবং প্রযুক্তিও ব্যবহার করেছে।

ফোনেই সেনাপ্রধানকে পাল্টা হামলার অনুমতি দিয়ে দিয়েছিলেন, দাবি পাক প্রধানমন্ত্রীর। পরে ভোরের দিকে পাকিস্তান পাল্টা গোলাবর্ষণ শুরু করে। জম্মু ও কাশ্মীর, রাজস্থান-সহ ভারত-পাক সীমান্তে ড্রোন, মিসাইল ছোড়া হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণ সফল ভাবে প্রতিহত করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

ভারত জানিয়েছিল, পাকিস্তানের কেবল জঙ্গিঘাঁটিগুলিকেই তারা নিশানা করেছে। সাধারণ মানুষের ক্ষতি যথাসম্ভব এড়ানো হয়েছে। তবে পাকিস্তান পাল্টা অভিযোগ করে, ভারত হামলা চালিয়েছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে, যাতে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। শরিফের দাবি, ভারতের এই হামলার পর পাকিস্তান আবশ্যক এবং পরিমিত জবাব দিয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বুনিয়ান-আন-মারসুস’, যার অর্থ শিসার তৈরি কঠিন কাঠামোবা অভেদ্য দেওয়াল। ওই দিনের পর থেকে ভারত-পাক সীমান্তে টানা সংঘর্ষ চলেছে। 


```