Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

অপারেশন সিঁদুর: পাকিস্তানের নিহতদের নিয়ে শোক জানিয়েছিল কলম্বিয়া, কড়া জবাব দিলেন তারুর

সাংবাদিকদের তিনি বলেন, আত্মরক্ষার অধিকার সকলের আছে। ভারত সেই অধিকার প্রয়োগ করেছে।

 অপারেশন সিঁদুর: পাকিস্তানের নিহতদের নিয়ে শোক জানিয়েছিল কলম্বিয়া, কড়া জবাব দিলেন তারুর

শশী তারুর।

শেষ আপডেট: 30 May 2025 10:04

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর (operation Sindoor)  নিয়ে বিশ্বব্যাপী প্রচারে যাওয়া ভারতীয় সাংসদদের একটি দল বর্তমানে কলম্বিয়ায় (Columbia) আছে। সে দেশে যাওয়া দলটির নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ শশী তারুর (Shashi Taroor, conhress MP from Tiruvanantapuram)।

অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পাশে দাঁড়ায়নি কলম্বিয়া। ভারতীয় সেনার অভিযানে নিহত পাক নাগরিকদের পরিবারকে শোক জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছিল দেশটি। ভারতের সামরিক হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে ওই দেশ।

তারুর সে দেশের মাটিতে দাঁড়িয়ে কলম্বিয়া সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তিরুবমন্তপুরমের সাংসদের বক্তব্য, আক্রান্ত আর আক্রমণকারীকে এক দৃষ্টিতে দেখা যায় না। সাংবাদিকদের তিনি বলেন, আত্মরক্ষার অধিকার সকলের আছে। ভারত সেই অধিকার প্রয়োগ করেছে।

কংগ্রেস সাংসদ বলেন, ভারত শুধু জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করেছে। সাধারণ মানুষের উপর হামলা চালায়নি। অন্যদিকে, পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা লাগাতার ভারতে নিরীহ মানুষ থেকে নিরাপত্তা বাহিনীর লেকজনকে হত্যা করে চলছে। 

প্রসঙ্গত, ভারত সরকসরিভাবে দাবি করেছে, অপারেশন সিঁদুর-এর সময় পাকিস্তানি সেনার হামলায় কাশ্মীর সীমান্তে ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন পুঞ্চের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ভারতের দাবি, অপারেশন সিঁদুর এর জবাবে পাকিস্তান পরিকল্পিতভাবে সামরিক কাঠামোয় হামলার ব্যর্থ চেষ্টা চালায়। জবাবে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ১১টি বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে।

তারুর বলেন, উগ্রবাদ, জঙ্গি কার্যকলাপ দমনে ভারত সংকল্পে অবিচল। সেখানে দুর্ভাগ্যের হল, পাকিস্তান নিহত জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টি করছে। পদস্থ সেনাকর্মকর্তা উপস্থিত থাকছেন। তাঁর কথায়, এতে স্পষ্ট জঙ্গিবাদীদের সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রীয় বাহিনীর যোগ আছে।


```