Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অপারেশন সিঁদুর: পুঞ্চে পাক গোলায় নিহতদের পরিবারের পাশে শাহ, পহেলগাম নিয়ে ক্ষমা চাইবেন কি

পুঞ্চে শাহ নিহতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। সেখানে সীমান্ত রক্ষী বাহিনীর উদ্দেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। শাহের সফর ঘিরে পুঞ্চের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অপারেশন সিঁদুর: পুঞ্চে পাক গোলায় নিহতদের পরিবারের পাশে শাহ, পহেলগাম নিয়ে ক্ষমা চাইবেন কি

পুঞ্চে অমিত শাহ।

শেষ আপডেট: 30 May 2025 08:36

দ্য ওয়াল ব্যুরো: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) দু’দিনের সফরে জন্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) গিয়েছেন। শুক্রবার একটু পরে তাঁর পঞ্চে যাওয়ার কথা। ‘অপারেশন সিদুঁর’ (Operation Sindoor)-এর সময় সেখানে পাকিস্তানি সেনার গোলায় (Pak army Shelling) নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৭ থেকে ১০ মে’র মধ্যে পাকিস্তানি সেনার গোলাবর্ষণে জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় মোট ২৮ জন নাগরিকের প্রাণ গিয়েছে। তাঁদের ১৪ জন পুঞ্চের বাসিন্দা।

শাহ বৃহস্পতিবার বিকালে বিশেষ বিমানে শ্রীনগর পৌঁছেছেন। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার বেড়াজাল তৈরি করে তাঁকে রাজভবনে পৌঁছে দেয় নিরাপত্তা বাহিনী। সেখানে উপরাজ্যপালের উপস্থিতিতে নিরাপত্তা বাহিনীর কর্তাদের সঙ্গে রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করেন শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী গত মাসের গোড়ায় জন্মু-কাশ্মীর সফর করেছিলেন। শ্রীনগরে বসে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তারপর ২২ এপ্রিল পহেলগামে জঙ্গিরা ২৬জন পর্যটককে হত্যা করে। ওই ঘটনার সময় জম্মু-কাশ্মীর জুড়ে সেনা-জঙ্গী লড়াই চলছিল। তারমধ্যে কী করে জঙ্গিরা এমন হত্যাকাণ্ড ঘটাতে পারল, সে প্রশ্নের জবাব সরকারের কোনও মহল থেকেই মেলেনি। ধরাও পড়েনি হত্যাকারীরা। এই পরিস্থিতিতে বিরেধীরা নতুন করে দাবি তুলেছে সংসদের বিশেষ অধিবেশন ডেকে সরকারকে জবাবদিহি করতে হবে।

শাহের পুঞ্চ সফরে সে প্রশ্ন উত্থাপিত হলে তিনি কী জবাব দেন সব মহলেই তা নিয়ে কৌতূহল রয়েছে। পহেলগাম হত্যাকাণ্ডের পরদিনই শাহ ফের রাজ্য সফরে গিয়েছিলেন। তবে হত্যাকাণ্ড আটকাতে না পারার দায় নিয়ে আনুষ্ঠানিকভাবে দেশবাসীর কাছে ক্ষমা চায়নি সরকারের কেউ।

পুঞ্চে শাহ নিহতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। সেখানে সীমান্ত রক্ষী বাহিনীর উদ্দেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। শাহের সফর ঘিরে পুঞ্চের নিরাপত্তা জোরদার করা হয়েছে।


```