Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কবে কোথায় মোদীর স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল মমতার? কেন ফের তা ভাইরাল হল এখন

জনমানসে একটা আলাদা জায়গা করে নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই বীরত্ব। কিন্তু একই সঙ্গে অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন বিজেপি সরকার এই সিঁদুর নিয়ে রাজনীতি করতেও ছাড়ছে না। 

কবে কোথায় মোদীর স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল মমতার? কেন ফের তা ভাইরাল হল এখন

মমতা বন্দ্যোপাধ্যায় ও যশোদাবেন মোদী।

শেষ আপডেট: 30 May 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়ে পাকিস্তানে ঢুকে ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর পেরিয়েছে ২০ দিনেরও বেশি সময়। কিন্তু এখনও দেশবাসীর মনে এর অভিঘাত স্পষ্ট। জনমানসে একটা আলাদা জায়গা করে নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই বীরত্ব। কিন্তু একই সঙ্গে অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন বিজেপি সরকার এই সিঁদুর নিয়ে রাজনীতি করতেও ছাড়ছে না। সেই অভিযোগের সঙ্গে খানিকটা তাল মিলিয়েই যেন গতকাল, বৃহস্পতিবার, বাংলার আলিপুরদুয়ারে জনসভা করার সময়ে অপারেশন সিঁদুরকে বক্তব্যের অনেকটা অংশজুড়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু রাখাই নয়, এই সিঁদুর নিয়ে রীতিমতো আত্মপ্রচারও চালান তিনি, দাবি এমনটাই।

এর পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া জবাব দেন মোদীর আক্রমণের। তা করতে গিয়ে কার্যত সব আগল ভেঙে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছু বলার নেই। প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে। তাঁরা স্বামীদের থেকে সিঁদুর নেন। কিন্তু আপনি তো সবার স্বামী নন। আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না?” মুখ্যমন্ত্রী অবশ্য পরক্ষণেই বলেন, “আমি দুঃখিত। এটা আমার বলার কথা ছিল না। কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে।”

এর পরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন মোদীর ছবি। ছবিটি বেশ কয়েক বছরের পুরনো। দেখা যাচ্ছে, সৌজন্যের হাসিতে পরস্পরকে অভিবাদন জানাচ্ছেন মমতা ও যশোদাবেন। 

ছবিটি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের। কলকাতা বিমানবন্দরে ঘটে যায় অভিনব এই সাক্ষাৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন পশ্চিমবঙ্গে এসেছিলেন পুজো দিতে। কল্যানেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরে কলকাতা বিমানবন্দর থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দেন যশোদাবেন। একই সময় দিল্লিগামী বিমান ধরতে বিমানবন্দরে যান মমতাও। সেখানেই দেখা হয় দু’জনের। 

সে সমে হাসি মুখেই একে অপরকে অভ্যর্থনা জানান মমতা এবং প্রধানমন্ত্রীর স্ত্রী। যশোদাবেনের সঙ্গে ছিলেন তাঁর ভাই এবং ভাইয়ের স্ত্রী-ও। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। সেবারও প্রধানমন্ত্রীর স্ত্রীকে সৌজন্য দেখিয়ে, একটি শাড়িও উপহার দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে বিশ্ব বাংলার যে বিপণী রয়েছে সেখান থেকেই শাড়ি কিনে যশোদাবেনকে দেন মমতা। 

সেই সাক্ষাতের ছবিটিই ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি শেয়ার করে লেখা হয়েছে, 'নিজস্ব অপারেশন সিঁদুর চালিয়েছেন দিদি।' অনেকেই মনে করছেন, গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য যেন মোদীর সামনে আয়না ধরেছে। ৭ মে অপারেশন সিঁদুরের পর থেকেই গোটা দেশে বারবার সিঁদুর নিয়ে যেভাবে প্রচার চলেছে, তাতে সিঁদুরের মাহাত্ম্যকেই লঘু করে দেওয়া হয় বলেও মত অনেকের। 

গতকাল মমতাও বলেন, "মোদী এক সময় বলতেন চাওয়ালা ছিলেন। চা বেচতেন। এখন বলছেন, সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। বাংলার মা বোনেরা সম্মানের সঙ্গে বাঁচেন। তা কি উত্তরপ্রদেশে হয়? অসমে, গুজরাতে, মধ্যপ্রদেশে হয়? উত্তরপ্রদেশের রাস্তায় তো গাড়িতে অশ্লীলতা করা হয়।”

তবে এসবের ঊর্ধ্বে উঠে মোদীর স্ত্রীর প্রসঙ্গই যেন মনে ধরেছে সোশ্যাল মিডিয়াবাসীর। এমনিতেই স্ত্রী যশোদাবেনকে যথেষ্ট গুরুত্ব ও পরিচয় দেন না মোদী, কর্তব্যেও অস্বীকার করেন-- এই ধরনের নানা জল্পনা সর্বদাই আলোচিত হয় আমজনতার মধ্যে। সেই জল্পনাতেই যেন কাল খোঁচা মেরেছেন মমতা।


```