Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অসুস্থ শরদ পাওয়ার, ভর্তি করা হল পুণের হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার। ভর্তি করা হল পুণের রুবি হল ক্লিনিকে। 

অসুস্থ শরদ পাওয়ার, ভর্তি করা হল পুণের হাসপাতালে

শরদ পাওয়ার

গার্গী দাস

শেষ আপডেট: 9 February 2026 16:40

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ শরদ পাওয়ার। বারামতির বাড়ি থেকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। বাড়িতে সেসময় ছিলেন স্ত্রী ও মেয়ে। তাঁরাই বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে নিয়ে যান বলে জানা যাচ্ছে।

পুণের রুবি হল ক্লিনিক (Ruby Hall Clinic) হাসপাতালের চিকিৎসকদের মতে, কাশি-সর্দি, শ্বাসকষ্ট— এমন কয়েকটি উপসর্গ নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে।

রুবি হল ক্লিনিকের প্রধান কার্ডিয়োলজিস্ট (Chief Cardiologist) এবং ম্যানেজিং ট্রাস্টি ড. পারভেজ গ্র্যান্ট (Dr Parvez Grant)এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, “হাসপাতালে পৌঁছতেই মেডিক্যাল টিম ওকে পরীক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা কী হবে, তা ঠিক করা হবে।” হাসপাতাল সূত্রের খবর, এখনই চিকিৎসার বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। শুধু বলা হয়েছে, চিকিৎসকরা শরদ পাওয়ারের শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

দেশের রাজনীতিতে ছ’দশকেরও বেশি সময় ধরে সক্রিয় শরদ পাওয়ার এক সময় ওরাল ক্যানসারের (Oral Cancer) সঙ্গেও লড়েছিলেন। ৯০-এর দশকের শেষ দিকে ধরা পড়া সেই রোগের চিকিৎসার জন্য তিনি আমেরিকা এবং দেশে— দুই জায়গায় বেশ কয়েকটি বড় অস্ত্রোপচার হয়। তার পরেও সক্রিয় রাজনীতিতেই থেকেছেন টানা এত বছর।

কয়েক দিন আগেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ভাইপো অজিত পাওয়ারের (Ajit Pawar)। পরিবারের শোকের আবহের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগে সমর্থকরা। হাসপাতালের পক্ষ থেকে আপাতত পরবর্তী মেডিক্যাল আপডেটের অপেক্ষায় সবাই।

মাঝেমধ্যেই শারীরিক অবস্থার অবনতি হয়। ফিরে আসেন সুস্থ হয়ে। ন্যাশানিস্ট কংগ্রেস পার্টির আশা, এবার অন্যথা হবে না। 


```