Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Shankh Air: পকেটে টান নয়, সস্তা উড়ানই লক্ষ্য! সাধ্যের মধ্যে মধ্যবিত্তের সাধ মেটাবে শঙ্খ এয়ার

আগামী এপ্রিল মাস থেকেই উড়ান শুরু করার কথা এই নতুন সংস্থার (Shankh Air)।

Shankh Air: পকেটে টান নয়, সস্তা উড়ানই লক্ষ্য! সাধ্যের মধ্যে মধ্যবিত্তের সাধ মেটাবে শঙ্খ এয়ার

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 January 2026 16:50

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিমান শিল্পে (Indian Aviation Industry) যেখানে বড় কর্পোরেট গোষ্ঠী, এমবিএ ডিগ্রি আর বিলাসবহুল ব্যাকগ্রাউন্ডই সাফল্যের মূল চাবিকাঠি বলে ধরা হয়, সেখানে শ্রবণ কুমার বিশ্বকর্মার (Shravan Kumar Vishwakarma) গল্প সেই সমস্ত ধারণাকে কার্যত ভেঙে দিয়েছে।

ক্লাস টেন পাশ করা এক যুবক, যিনি এক সময় কানপুরের (Kanpur) রাস্তায় অটো ও টেম্পো চালিয়ে রোজগার করতেন, তিনিই এখন শঙ্খ এয়ার (Shankh Air) নামে একটি বহু কোটি ফুল-সার্ভিস এয়ারলাইন্স (Shankh Air multicrore full service airlines) চালু করতে চলেছেন। আগামী এপ্রিল মাস থেকেই উড়ান শুরু করার কথা এই নতুন সংস্থার।

যাবতীয় নিয়ন্ত্রক অনুমোদন হাতে পেয়ে শঙ্খ এয়ারের ম্যানেজিং ডিরেক্টর শ্রবণ কুমার বিশ্বকর্মার দাবি, তাঁর সংস্থা হবে বিশ্বের প্রথম এয়ারলাইন্স যেখানে ডায়নামিক বা সার্জ প্রাইসিং থাকবে না (Shankh Air no surge pricing)। সারা বছর ভাড়া একই থাকবে, উৎসব হোক বা সাধারণ দিন - যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে শুধুমাত্র প্রকৃত খরচটুকুই (affordable airline India)।

News18-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের গল্প, ব্যবসায়িক দর্শন এবং উড়ানকে সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম করে তোলার স্বপ্ন খোলাখুলি তুলে ধরেছেন তিনি।

ক্লাস টেন পাশ একজন মানুষ, কখনও কি ভেবেছিলেন একদিন নিজের এয়ারলাইন্স শুরু করবেন? এই প্রশ্নের উত্তরে শ্রবণ অকপটে বলেন, তিনি নিজেও কোনও দিন এমন স্বপ্ন দেখেননি। তাঁর কথায়, “আমি একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। সেখানে পেট চালাতে পারাটাই ছিল বড় সাফল্য। এমনটা হয়নি যে, জীবনে কোনও একটামাত্র সিদ্ধান্তই সবটা বদলে দিয়েছে। পরিস্থিতিই আমাকে আসল শিক্ষা দিয়েছে। জীবনের নানা অবস্থাই আমার পড়াশোনা হয়ে উঠেছে, জীবনটাকে নিহের মতো করে গড়ে তুলেছে” বলেন তিনি।

একটা সময় অটো, টেম্পোও চালিয়েছেন শ্রবণ

নিজের শুরুর দিনগুলির কথা বলতে গিয়ে বিশ্বকর্মা জানান, সমাজের নীচু স্তর থেকে উঠে আসার ফলে তিনি পরিবহনের প্রতিটি মাধ্যম খুব কাছ থেকে দেখেছেন। “সাইকেল, বাস, ট্রেন, টেম্পো, অটো - সবই দেখেছি। সেই অভিজ্ঞতা আমার সঙ্গে রয়ে গিয়েছে। তাই আমার মনে হয়, বিমানও আসলে যাতায়াতের আরেকটা মাধ্যম। এটাকে বিলাসিতা বা একচেটিয়া কিছু ভাবার কোনও কারণ নেই,” বলেন তিনি।

অটোচালক থেকে বহুকোটির এয়ারলাইন্স - যাত্রাপথ কেমন ছিল শ্রবণের?

এই পথ যে একেবারেই সহজ ছিল না, সেই স্মৃতিচারণ করে শ্রবণ কুমার বিশ্বকর্মা জানান, তিনি শুরু করেছিলেন ছোট ছোট ব্যবসা দিয়ে। অনেক ক্ষেত্রেই ব্যর্থ হতে হয়েছে। “আমি প্রথমে সিমেন্ট ব্যবসায় ঢুকি, তারপর TMT স্টিল, তার পর মাইনিং ও ট্রান্সপোর্টে কাজ করি। ধীরে ধীরে ৪০০-র বেশি গাড়ির একটা বড় ফ্লিট গড়ে ওঠে। এই যাত্রাই আমাকে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর আর্থিক স্থিতি দিয়েছে। শঙ্খ এয়ার কোনও রাতারাতি সাফল্য নয় - এটা বহু বছরের শেখার ফল,” বলেন তিনি।

এয়ারলাইন্স চালুর ভাবনা কীভাবে?

শ্রবণের কথায়, ২০২০–২১ সাল নাগাদ তিনি বুঝতে পারেন যে ভারতের বিমান পরিবহন ক্ষেত্র দ্রুত বাড়তে চলেছে। “মানুষের চাহিদা বাড়ছিল, কিন্তু উড়ান সাধ্যের মধ্যে ছিল না। আমি গোটা সেক্টরটা নিয়ে গভীরভাবে পড়াশোনা করি - নিয়মকানুন, প্রক্রিয়া, NOC সব কিছু। তখনই ঠিক করি, ভবিষ্যৎ গড়তে হলে সেটা হবে এভিয়েশনেই,” বলেন তিনি।

সার্জ প্রাইসিং ছাড়াই এয়ারলাইন্স, অসম্ভবকেই সম্ভব করার কথা ভাবছেন শ্রবণ

এই বিষয়টিকেই শঙ্খ এয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেন শ্রবণ কুমার বিশ্বকর্মা। তিনি এই কথার সূত্র ধরে জানান, “হ্যাঁ, আমরা পুরোপুরি সার্জ বা ডায়নামিক প্রাইসিংয়ের বাইরে থাকব। উৎসব হোক বা সাধারণ দিন - ভাড়া একটাই থাকবে। যাত্রীদের কাছ থেকে শুধুমাত্র যাতায়াতের প্রকৃত খরচ নেওয়া হবে। না কম, না বেশি। এটাই আমাদের মূল দর্শন,” বলেন তিনি।

এই কি তবে বিশ্বের সবচেয়ে সস্তা এয়ারলাইন্স হওয়ার লক্ষ্য?

এই প্রশ্নে তাঁর উত্তর একেবারেই স্পষ্ট। “আমাদের লক্ষ্য ভাড়া বাড়িয়ে যাত্রী কমানো নয়। বরং দাম কম রেখে আরও বেশি মানুষকে উড়ানের কাছাকাছি নিয়ে আসা। শঙ্খ এয়ার বিশেষ করে মধ্যবিত্তের জন্য তৈরি। ফ্লাইট যেন বাস বা ট্রেন ধরার মতো স্বাভাবিক হয়ে ওঠে,” বলেন বিশ্বকর্মা।

শুরুতে কীভাবে চলবে শঙ্খ এয়ার?

প্রাথমিক পর্যায়ে পাঁচটি Airbus A320 বিমান নিয়ে পরিষেবা শুরু করবে শঙ্খ এয়ার। উত্তরপ্রদেশকে দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহর এবং রাজ্যের বড় হাবগুলির সঙ্গে যুক্ত করার উপর জোর দেওয়া হবে। “আঞ্চলিক সংযোগ জোরদার করাই আমাদের প্রথম লক্ষ্য,” জানান তিনি।

অর্থের জোগান নিয়ে সরাসরি মুখ খুললেন শ্রবণ

বিশ্বকর্মা জানান, সংস্থাটি বিদেশি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে। পাশাপাশি প্যারেন্ট কোম্পানির ট্রেডিং ব্যবসা থেকেও পূর্ণ সমর্থন মিলছে। তিনি আরও জানান, “বিদেশে থাকা আমার কিছু বন্ধু এই প্রজেক্টে জোরালো ভাবে পাশে দাঁড়িয়েছেন। আর্থিক দিক থেকে আমরা পুরোপুরি স্থিতিশীল,” বলেন তিনি।

এত ঝুঁকির মধ্যেও কী সেই লক্ষ্য যা শ্রবণকে এগিয়ে নিয়ে চলেছে?

এই প্রশ্নে তাঁর উত্তরটা অনেকটাই তাঁর জীবনদর্শনের প্রতিফলন। তিনি জানান, “আমি কখনও নেতিবাচক ভাবি না। এমন একটা জায়গা থেকে উঠে আজ যেখানে পৌঁছেছি, পড়ে গেলেও শুরুর জায়গার চেয়ে অনেক ওপরে থাকব। প্রতিটা পরিস্থিতি আমাকে কিছু না কিছু শেখায়। প্রতিটা চ্যালেঞ্জই আমার কাছে এগিয়ে যাওয়ার সুযোগ,” বলেন বিশ্বকর্মা।

পাঁচ বছর পর শঙ্খ এয়ার কোথায় থাকবে, কী ভাবছেন শ্রবণ?

বিশ্বকর্মার লক্ষ্য একেবারেই পরিষ্কার। “পাঁচ বছরের মধ্যে শঙ্খ এয়ারকে শীর্ষ স্তরে নিয়ে যেতে চাই। ধীরে ধীরে ফ্লিট বাড়াব, দেশের সব রুটে পরিষেবা দেব এবং ২০২৮–২৯ সালের মধ্যে আন্তর্জাতিক উড়ান শুরু করব। আমি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী, আমার উদ্দেশ্য আর পরিশ্রমকে কেউ থামাতে পারবে না,” বলেন তিনি।


```