Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তিন সংস্থাকে সরকারি ছাড়পত্র! ২০২৬ থেকেই ভারতের আকাশে দেখা যাবে নতুন এয়ারলাইনের বিমান

উত্তরপ্রদেশের নতুন সংস্থা 'শঙ্খ এয়ার'ও ভারতের আকাশে প্রবেশের প্রস্তুতি শুরু করেছে। আগেই তারা NOC পেয়ে গেছে এবং ২০২৬ সালে বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু করার লক্ষ্যে এগোচ্ছে।

তিন সংস্থাকে সরকারি ছাড়পত্র! ২০২৬ থেকেই ভারতের আকাশে দেখা যাবে নতুন এয়ারলাইনের বিমান

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 December 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: এবার কি তবে ইন্ডিগোর (Indigo) ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে? কারণ ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে নতুন সংযোজনের পথে আরও এক ধাপ এগিয়েছে কেন্দ্র (Central Govt)।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আল হিন্দ এয়ার (Al Hind Air) এবং ফ্লাইএক্সপ্রেস (Fly Express) - এই দুই নতুন এয়ারলাইনকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকেই এই দুই সংস্থা উড়ান পরিষেবা শুরু করতে পারে।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বুধবার মন্ত্রকের তরফে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে আল হিন্দ এয়ারের পেছনে রয়েছে কেরলভিত্তিক আলহিন্দ গ্রুপ, যারা দীর্ঘদিন ধরে ট্রাভেল ও লজিস্টিক্স ব্যবসার সঙ্গে যুক্ত।

অন্যদিকে উত্তরপ্রদেশের নতুন সংস্থা 'শঙ্খ এয়ার'ও (Sankha Air) ভারতের আকাশে প্রবেশের প্রস্তুতি শুরু করেছে। আগেই তারা NOC পেয়ে গেছে এবং ২০২৬ সালে বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু করার লক্ষ্যে এগোচ্ছে।

এই প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু (Ram Mohan Naidu) এক্স (প্রাক্তন টুইটার)-এ জানান, গত এক সপ্তাহে তিনি একাধিক নতুন এয়ারলাইনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর কথায়, “শঙ্খ এয়ার আগেই NOC পেয়েছে, আর এই সপ্তাহে আল হিন্দ এয়ার ও ফ্লাইএক্সপ্রেসও সরকারি ছাড়পত্র পেয়েছে।”

বর্তমানে দেশে নির্ধারিত সময়সূচিভিত্তিক ঘরোয়া উড়ান চালায় মোট ন’টি সংস্থা। তবে বাস্তবে বাজারের বড় অংশই নিয়ন্ত্রণ করছে ইন্ডিগো (Indigo) এবং এয়ার ইন্ডিয়া গোষ্ঠী - এয়ার ইন্ডিয়া (Air India) ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। এই দুই সংস্থার সম্মিলিত বাজারদখল ৯০ শতাংশেরও বেশি।

বিশেষ করে ইন্ডিগোর একক বাজারদখল ৬৫ শতাংশের বেশি হওয়ায় দেশীয় উড়ান শিল্পে কার্যত ‘ডুয়োপলি’ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি মাসে ইন্ডিগোর একাধিক বড় অপারেশনাল সমস্যার পর সেই আলোচনা আরও জোরদার হয়েছে।

তবে কেন্দ্রীয় সরকারের UDAN প্রকল্পের হাত ধরে স্টার এয়ার, ইন্ডিয়া ওয়ান এয়ার এবং ফ্লাই৯১-এর মতো ছোট সংস্থাগুলি আঞ্চলিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। মন্ত্রকের মতে, এই ক্ষেত্রেও ভবিষ্যতে আরও বিস্তারের সুযোগ রয়েছে।

ডিজিসিএ-র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো ও রাষ্ট্রায়ত্ত অ্যালায়েন্স এয়ার ছাড়াও আকাশা এয়ার, স্পাইসজেট, স্টার এয়ার, ফ্লাই৯১ এবং ইন্ডিয়া ওয়ান এয়ার নির্ধারিত উড়ান চালাচ্ছে।

উল্লেখ্য, অতীতে ঋণসঙ্কট ও আর্থিক চাপে জেট এয়ারওয়েজ এবং গো ফার্স্ট-এর মতো সংস্থাগুলিকে পরিষেবা বন্ধ করতে হয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন এয়ারলাইনের আগমন ভারতীয় উড়ান শিল্পে প্রতিযোগিতা বাড়াতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


```