Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উড়ান শুরুর পরই বিপত্তি! ইঞ্জিনে ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

বিমানের ডান দিকের ইঞ্জিনে হঠাৎ অয়েল প্রেশার বিপজ্জনকভাবে কমে যাওয়ায় (Air India engine failure) পাইলটরা নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত দিল্লি ফিরে আসার সিদ্ধান্ত নেন।

উড়ান শুরুর পরই বিপত্তি! ইঞ্জিনে ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 December 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভোরে দিল্লি থেকে মুম্বইগামী (Delhi to Mumbai flight) এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশ থেকে ফিরে আসে (Air India flight returns to Delhi)। বিমানের ডান দিকের ইঞ্জিনে হঠাৎ অয়েল প্রেশার বিপজ্জনকভাবে কমে যাওয়ায় (Air India engine failure) পাইলটরা নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত দিল্লি ফিরে আসার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রী ও ক্রু - সবাই সুস্থ অবস্থায় বিমানের বাইরে বেরিয়ে আসেন।

এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটের নম্বর ছিল AI887। বোয়িং 777-337 ER মডেলের বিমানটি ভোর ৩টা ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। উড়ান শুরু করার কিছুক্ষণ পরই পাইলটরা লক্ষ্য করেন, বিমানের ডান দিকের ইঞ্জিনে (ইঞ্জিন নম্বর ২) অয়েল প্রেশার স্বাভাবিকের চেয়ে অনেক কম। কিছুক্ষণের মধ্যেই সেই প্রেশার শূন্যে নেমে আসে। বিষয়টি গুরুতর দিকে মোড় নিচ্ছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জরুরি নিরাপত্তা বিধি মেনে বিমানটি ঘুরিয়ে দিল্লিতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গিয়েছে, বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। বিমানে থাকা যাত্রী বা ক্রু-র কোনও আঘাত লাগেনি। সবাই স্বাভাবিকভাবে বিমান থেকে নেমে আসেন। বিমানের নিরাপত্তা বিধির নিয়ম অনুযায়ী, ইঞ্জিনে অয়েল প্রেশার শূন্যে নেমে যাওয়া অত্যন্ত বিপজ্জনক বলে ধরা হয়। ইঞ্জিনের বিভিন্ন অংশ ঠান্ডা রাখা ও সঠিকভাবে চলার জন্য তেল খুবই জরুরি। তেলের অভাবে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে এবং বড় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হতে পারে।

এই ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বিধি মেনেই পাইলটরা এই সিদ্ধান্ত নেন। সংস্থার মুখপাত্র বলেন, “২২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী AI887 ফ্লাইটটি একটি টেকনিক্যাল সমস্যার কারণে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে ফিরে আসে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রী ও ক্রু সবাই সুস্থ রয়েছেন।”

সংস্থা আরও জানিয়েছে, বিমানটি বর্তমানে প্রয়োজনীয় টেকনিক্যাল পরীক্ষার মধ্যে রয়েছে। সম্পূর্ণ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সেই বিমানটিকে ফের পরিষেবায় ফেরানো হবে না।

এদিকে, দিল্লি বিমানবন্দরে যাত্রীদের সহায়তার জন্য গ্রাউন্ড স্টাফদের নামানো হয়। যাত্রীদের মুম্বই পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। এয়ার ইন্ডিয়া এই ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে এবং জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানেও ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণে উড়ান বাতিল করতে হয়েছিল। সেই ঘটনায়ও নিরাপত্তার কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরপর এই ধরনের ঘটনার ফলে ব্যস্ত ভ্রমণ মরসুমে বিমানের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে নজর পড়ছে। চলতি বছরে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর বাড়তি সাবধানতা এবং নিরাপত্তা বিধি মেনে চলছে সংস্থাটি, আপাতত সেটাই ভাল খবর মনে করছেন নেটিজেনরা।


```