Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ, ৭ ঘণ্টা ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন যাত্রীরা

মূলত সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়ার কথা ছিল বিমানটির। কিন্তু সেটি শেষ পর্যন্ত দুপুর ১টা নাগাদ ছাড়ে। বোর্ডিং শুরু হয় সকাল ৬টার কিছু আগে, প্রায় ৪০ মিনিট দেরিতে।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ, ৭ ঘণ্টা ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন যাত্রীরা

এয়ার ইন্ডিয়া বিমান

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 November 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই থেকে লন্ডনগামী (Mumbai London) এয়ার ইন্ডিয়ার ফ্লাইট (AI129) শনিবার ভোরে নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পরে উড়ল (Air India Flight Delay)। বিমানটির যান্ত্রিক গোলযোগের (Technical Issues) জেরে যাত্রীদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় বিমানবন্দরে (Airport)। রাতভর না ঘুমিয়ে যাত্রা করতে আসা বহু যাত্রী ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়।

মূলত সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়ার কথা ছিল বিমানটির। কিন্তু সেটি শেষ পর্যন্ত দুপুর ১টা নাগাদ ছাড়ে। বোর্ডিং শুরু হয় সকাল ৬টার কিছু আগে, প্রায় ৪০ মিনিট দেরিতে। যাত্রীরা বিমানে ওঠার পর প্রায় দেড় ঘণ্টা বসে ছিলেন, তারপর পাইলট ঘোষণা করেন যে বিমানটিতে টেকনিক্যাল সমস্যা ধরা পড়েছে। এরপর সকলকে নামিয়ে দেওয়া হয়।

সকাল ৮টা ১৫ মিনিটের দিকে যাত্রীদের নামানো হয় এবং তাঁদের হ্যান্ড ব্যাগেজ পুনরায় পরীক্ষা করা হয়। প্রথমে জানানো হয় দুপুর ১২টায় বিমান ছাড়বে, পরে সেই সময় পরিবর্তন করে ১টা করা হয়।

বিক্ষুব্ধ যাত্রীরা জানান, পুরো সময়টায় এয়ার ইন্ডিয়ার তরফে স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। কেউ কেউ জানান, যাত্রীদের খাবার বা পানীয় দেওয়াতেও দেরি করা হয়।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, “বিমানটির টেকনিক্যাল সমস্যার কারণে দেরি হয়েছে। সমস্ত যাত্রীদের খাবার ও জল সরবরাহ করা হয়েছে।” সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, “মুম্বই থেকে লন্ডনগামী ফ্লাইট AI129 আজ টেকনিক্যাল সমস্যার কারণে বিলম্বিত হয়েছে। বিমানটি সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এখন দুপুর ১টায় ছেড়ে যাবে।”

আগের দিনও ছিল বিমান চলাচলে গোলযোগ

এর ঠিক একদিন আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সিস্টেমে গোলযোগের জেরে গোটা দেশের বিমান পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়। প্রায় ৮০০টিরও বেশি ফ্লাইট প্রভাবিত হয়, যার প্রভাব মুম্বই, জয়পুর ও লখনউতেও পড়ে।

প্রসঙ্গত, দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন প্রায় ১,৫৫০টি ফ্লাইট পরিচালনা করে। গত সপ্তাহেও এখানে সন্দেহজনক জিপিএস স্পুফিংয়ের ঘটনায় একাধিক ফ্লাইটের রুট পরিবর্তন করতে হয়েছিল।

জিপিএস স্পুফিংয়ের ক্ষেত্রে ভুয়ো স্যাটেলাইট সংকেত পাঠিয়ে বিমান পরিচালনা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়, যার ফলে বিমান ভুল অবস্থান বা উচ্চতা নির্ধারণ করে। সাধারণ জ্যামিংয়ের মতো এটি সংকেত ব্লক না করে বরং মিথ্যা নির্দেশনা দেয়, ফলে নেভিগেশন ব্যবস্থায় ভুল পথ বা অবস্থান দেখায়।

এ ধরনের ঘটনা আগে যুদ্ধক্ষেত্রের এলাকাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তা আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব ফেলছে। গত মাসে ভিয়েনা থেকে দিল্লিগামী একটি বিমান জিপিএস স্পুফিংয়ের কারণে দুবাইয়ে নামতে বাধ্য হয়।


```