Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কিশতওয়ারে জইশ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান নিরাপত্তা বাহিনীর, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা

বর্তমানে কিশতওয়ারের চাত্রু (Chatroo) এলাকায় এনকাউন্টার-অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত জঙ্গিদের সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘর্ষের খবর মেলেনি।

কিশতওয়ারে জইশ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান নিরাপত্তা বাহিনীর, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 January 2026 12:57

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কিশতওয়ার জেলায় জইশ-ই-মহম্মদ (JeM)-এর জঙ্গিদের খোঁজে বৃহস্পতিবার বড়সড় জঙ্গি দমন অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী (Security forces operation J&K)। অভিযানের প্রেক্ষিতে এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে (Internet suspended Kishtwar)।

বর্তমানে কিশতওয়ারের চাত্রু (Chatroo) এলাকায় এনকাউন্টার-অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত জঙ্গিদের সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘর্ষের খবর মেলেনি।

নিরাপত্তা বাহিনী চাত্রু এলাকার সিংপুরা, আরিগাম দ্বাথার এবং নাইদগাম গ্রামে তল্লাশি চালাচ্ছে। জইশ-যোগ থাকা জঙ্গিদের উপস্থিতি রয়েছে ওই অঞ্চলে, এমনই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

এর ঠিক এক সপ্তাহ আগে, জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক পাকিস্তানি জঙ্গি নিহত হয়, যার জইশ-যোগ ছিল বলে জানিয়েছিল পুলিশ।

জম্মু রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ভীম সেন তুতি জানিয়েছিলেন, বিলাওয়ার এলাকায় যৌথ অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গির এনকাউন্টার হয়, তাতেই মৃত্যু হয় ওই জঙ্গির।

কাঠুয়া সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ মোহিতা শর্মা জানান, নিহত জঙ্গির নাম উসমান এবং সে পাকিস্তানের বাসিন্দা। তার কাছ থেকে মার্কিন এম৪ কারবাইন রাইফেল-সহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল।

সাম্প্রতিক এই ঘটনার পর কিশতওয়ারে নতুন করে জইশ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গুজব রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।


```