প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে পর্যটকদের নিশানা করছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে অধিকাংশ মানুষ প্রাণ বাঁচাতে দৌড় শুরু করলেও আদিল শাহ পিছু হটেননি।
.jpg.webp)
আদিলকে মরণোত্তর সম্মান
শেষ আপডেট: 26 January 2026 18:58
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর প্রায় এক বছর হতে যায় কিন্তু সেই ক্ষত এখনও টাটকা! ২০২৫ সালের ২২ এপ্রিল যে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন তাঁদের মধ্যে একজন ছিলেন আদিল হুসেন শাহ (Adil Hussain Shah)। জম্মু কাশ্মীরের (Jammu & Kashmir) বাসিন্দা এই যুবক টাট্টু ঘোড়া চালক কাজ করতেন। পর্যটকদের বাঁচাতে গিয়েই জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁর। আজ, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের (Republic Day) দিন 'শহিদ' যুবককে সম্মান জানাল জম্মু কাশ্মীরের সরকার।
পহেলগামের দুঃস্বপ্নের সেই দিনে আর সবাই যখন প্রাণ বাঁচাতে দৌড়েছিলেন, সেখানে নির্ভীকভাবে জঙ্গিদের মুখোমুখি হয়েছিলেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন আদিল। তাঁর এই মানবিক সাহসিকতাকেই মনে রাখল জম্মু ও কাশ্মীর সরকার। তাঁর এই বীরত্বের জন্যই মরণোত্তর সম্মান জানানো হল। আদিলের মতো সাধারণ একজন মানুষ যে অকুতোভয়ে জঙ্গিদের সামনে দাঁড়াতে পারেন, সেই নিঃস্বার্থ মানবিকতার কারণেই আজ তিনি সারা অঞ্চলের গর্ব।
পহেলগাম হামলা
২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈসরণ ভ্যালিতে পর্যটকদের লক্ষ্য করে পরপর গুলি চালায় জঙ্গিদের দল (Pahalgam Terror Attack)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে পর্যটকদের নিশানা করছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে অধিকাংশ মানুষ প্রাণ বাঁচাতে দৌড় শুরু করলেও আদিল শাহ পিছু হটেননি। কয়েকজন পর্যটককে লুকিয়ে বের করে আনতে সফলও হয়েছিলেন তিনি।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আদিল সাহস করে এক জঙ্গির রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। তাঁর ওই শেষ চেষ্টার কারণেই কয়েকজন পর্যটক প্রাণে বাঁচতে পেরেছিলেন বলে জানান স্থানীয়রা।
জম্মু ও কাশ্মীর সরকারের (Jammu and Kashmir Govt) দেওয়া সাহসিকতার পুরস্কার সেই বীরত্বকেই স্মরণ করল। পুরস্কারের সঙ্গে রয়েছে স্মারক পদক এবং এক লক্ষ টাকার নগদ সম্মাননা। চলে গেলেও আদিলের সাহসের গল্প আজও মানুষকে অনুপ্রাণিত করছে।
এই নারকীয় হামলায় মোট ২৫ জন পর্যটকের মৃত্যু হয় (Pahalgam Terror Attack)। ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। পহেলগাম হামলার দায় নেয় পাক মদতপুষ্ট এরপরেই ভারত ও পাকিস্তানের সম্পর্কে গভীর চিড় ধরে। একাধিক চুক্তি-সহ বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। পাক তারকাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যান করা হয়। গত বছর ৭ মে ভোরে ভারত 'অপারেশন সিঁদুর' অভিযান চালায়। ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছিল ভারতীয় সেনা।