Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

জঙ্গিপনায় দুমুখো নীতি অসহ্য, মোদীর কথায় সিলমোহর দিয়ে পহলগামের তীব্র নিন্দা এসসিও-র

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ২৫-তম সম্মেলনে (SCO Summit) প্রথমে ভারত, তার পরক্ষণেই এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে সম্মিলিত ধাক্কা খেল পাকিস্তান।

জঙ্গিপনায় দুমুখো নীতি অসহ্য, মোদীর কথায় সিলমোহর দিয়ে পহলগামের তীব্র নিন্দা এসসিও-র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে যে কথা বলেছেন তার কয়েক মুহূর্ত পরেই ভারতের দাবিকে মান্যতা দিয়েছে এসসিও।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 September 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ২৫-তম সম্মেলনে (SCO Summit) প্রথমে ভারত, তার পরক্ষণেই এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে সম্মিলিত ধাক্কা খেল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বসিয়ে রেখে কাশ্মীরের পহলগামে জঙ্গিহানার তীব্র নিন্দা করল এসসিও। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে যে কথা বলেছেন তার কয়েক মুহূর্ত পরেই ভারতের দাবিকে মান্যতা দিয়েছে এসসিও। প্রধানমন্ত্রী মোদী এদিন সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নাম না করেই বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কারও দুমুখো নীতি গ্রহণযোগ্য নয়। প্রায় একই সুরে মত দিয়েছে গোষ্ঠীভুক্ত দেশগুলিও।

এসসিওর গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলি সোমবার গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে জঙ্গিহানার তীব্র ভাষায় নিন্দা করেছে। সদস্য দেশগুলি এই ঘটনায় মৃত ও ভুক্তভোগী পরিবারদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে। তারা এও বলেছে, এই জঙ্গি নাশকতার চক্রান্তকারী, সংগঠক এবং মদতদাতাদের বিচার কাঠগড়ায় আনা জরুরি। এসসিও দেশগুলি সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে তাদের দায়বদ্ধতার উপর জোরাল সিদ্ধান্ত নিয়েছে। এসসিও মোদীর মতোই দাবিকে মান্যতা দিয়ে বলে, জঙ্গিদের কোনওভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।

কূটনৈতিক দিক থেকে এটাকে ভারতের বিরাট জয় বলে মনে করছেন অনেকে। বিশেষত এসসিও-র কথায় পাকিস্তানের মুখ পুড়ল বলে মনে করা হচ্ছে। কারণ, পাকিস্তানই সেই রাষ্ট্র যারা কয়েক যুগ ধরে তাদের মাটিতে জঙ্গি সংগঠনগুলি আশ্রয় ও মদত দিয়ে চলেছে। এসসিও-র সদস্য রাষ্ট্রগুলির মধ্যেও একটি হল পাকিস্তান এবং সর্বোপরি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সম্মেলন মঞ্চে সশরীরে উপস্থিত ছিলেন।

এসসিও এছাড়াও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত ডিঙিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর বিরুদ্ধে ডাক দিয়েছে। এর আগেই সোমবার সকালে সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পাকিস্তান-তুরস্কের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাষায় সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কিছু দেশ যে জঙ্গি সংগঠনগুলিকে খোলাখুলি সমর্থন দিয়ে চলেছে, তা কি আর চলতে দেওয়া যেতে পারে? 

প্রধানমন্ত্রী মোদী শরিফের সামনেই সাফ বলেন, কোনও একটি দেশের উপর সন্ত্রাসবাদ বিপজ্জনক তা নয়, জঙ্গিরা সমগ্র বিশ্বের মানবিকতার পক্ষে বিপদের চিহ্নস্বরূপ। জম্মু-কাশ্মীরের পহলগামের দৃষ্টান্ত তুলে ধরে মোদী বলেন, ভারত চার দশক ধরে সন্ত্রাসবাদের আঘাত সামলে চলেছে। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সমানতালে লড়ে চলেছে। 

মোদীর কথায়, গত চার দশক ধরে ভারত সন্ত্রাসবাদের অত্যাচার সহ্য করে চলেছে। এই তো কিছুদিন আগেই আমরা জঙ্গিপনার সবথেকে জঘন্য দিক প্রত্যক্ষ করলাম কাশ্মীরের পহলগামে। সেই দুঃখের দিনে সবাই আমাদের পাশে থাকার জন্য সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি পরিষ্কার বলতে চাই যে, সন্ত্রাসবাদ নিয়ে দুমুখো নীতি সহ্য করব না আমরা।

পহলগামে জঙ্গি হানা কেবলমাত্র ভারতের জন্য নয়, সব দেশ ও মানুষের জন্যই একটা খোলাখুলি চ্যালেঞ্জ। যারাই মানবিকতায় বিশ্বাসী তাদের পক্ষেই সন্ত্রাসবাদীরা বিপজ্জনক। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন স্বভাবতই উঠে আসছে যে, আমরাও কি এই সন্ত্রাসবাদকে সহ্য করে যাব! কিছু নির্দিষ্ট দেশ দিনের পর দিন ধরে যে সন্ত্রাসবাদকে খোলাখুলি সমর্থন করে চলেছে, তা কি আমরা মেনে নেব। আমাদের উচিত যে কোনও রকমের, যে কোনও রঙের সন্ত্রাসবাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা। মানবিক ধর্মের প্রতি এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত, বলেন মোদী।


```