Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে জঙ্গিপনা নিয়ে শরিফের সামনেই পাকিস্তানকে তুলোধনা মোদীর

 চিনের তিয়ানজিন-এ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ২৫-তম সম্মেলনে মোদীর ভাষণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কাশ্মীরে জঙ্গিপনা নিয়ে শরিফের সামনেই পাকিস্তানকে তুলোধনা মোদীর

প্রধানমন্ত্রী মোদী তাঁর সামনেই সাফ বলেন, কোনও একটি দেশের উপর সন্ত্রাসবাদ বিপজ্জনক তা নয়, জঙ্গিরা সমগ্র বিশ্বের মানবিকতার পক্ষে বিপদের চিহ্নস্বরূপ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 September 2025 11:11

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান-তুরস্কের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাষায় সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বলেন, কিছু দেশ যে জঙ্গি সংগঠনগুলিকে খোলাখুলি সমর্থন দিয়ে চলেছে, তা কি আর চলতে দেওয়া যেতে পারে? চিনের তিয়ানজিন-এ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ২৫-তম সম্মেলনে মোদীর ভাষণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী মোদী তাঁর সামনেই সাফ বলেন, কোনও একটি দেশের উপর সন্ত্রাসবাদ বিপজ্জনক তা নয়, জঙ্গিরা সমগ্র বিশ্বের মানবিকতার পক্ষে বিপদের চিহ্নস্বরূপ। জম্মু-কাশ্মীরের পহলগামের দৃষ্টান্ত তুলে ধরে মোদী বলেন, ভারত চার দশক ধরে সন্ত্রাসবাদের আঘাত সামলে চলেছে। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সমানতালে লড়ে চলেছে।

মোদীর কথায়, গত চার দশক ধরে ভারত সন্ত্রাসবাদের অত্যাচার সহ্য করে চলেছে। এই তো কিছুদিন আগেই আমরা জঙ্গিপনার সবথেকে জঘন্য দিক প্রত্যক্ষ করলাম কাশ্মীরের পহলগামে। সেই দুঃখের দিনে সবাই আমাদের পাশে থাকার জন্য সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি পরিষ্কার বলতে চাই যে, সন্ত্রাসবাদ নিয়ে দুমুখো নীতি সহ্য করব না আমরা।

পহলগামে জঙ্গি হানা কেবলমাত্র ভারতের জন্য নয়, সব দেশ ও মানুষের জন্যই একটা খোলাখুলি চ্যালেঞ্জ। যারাই মানবিকতায় বিশ্বাসী তাদের পক্ষেই সন্ত্রাসবাদীরা বিপজ্জনক। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন স্বভাবতই উঠে আসছে যে, আমরাও কি এই সন্ত্রাসবাদকে সহ্য করে যাব! কিছু নির্দিষ্ট দেশ দিনের পর দিন ধরে যে সন্ত্রাসবাদকে খোলাখুলি সমর্থন করে চলেছে, তা কি আমরা মেনে নেব। আমাদের উচিত যে কোনও রকমের, যে কোনও রঙের সন্ত্রাসবাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা। মানবিক ধর্মের প্রতি এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত, বলেন মোদী।

জঙ্গিপনা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ভূমিকার কথাও তুলে ধরেন মোদী। তিনি এসসিও-র সন্ত্রাস-বিরোধী কাঠামো (RATS) এবং সাম্প্রতিক আল কায়েদা ও তার স্বীকৃত গোষ্ঠীগুলির বিষয়ে তথ্য আদানপ্রদানের যে যৌথ অভিযান শুরু হয়েছে তার কথা উল্লেখ করেন। ভারত আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে পদক্ষেপ করেছে। আমরা সন্ত্রাসবাদ বিরোধী প্রচারে জঙ্গিদের অর্থ সাহায্যের বিরুদ্ধেও আওয়াজ তুলেছি। এসসিও-র নীতি হওয়া উচিত এস ফর সিকিওরিটি বা নিরাপত্তা। সি ফর কানেকটিভিটি অর্থাৎ পারস্পরিক যোগাযোগ এবং ও ফর অপারচুনিটি যার মানে সুযোগ গড়ে তোলা, বলেন প্রধানমন্ত্রী মোদী।


```