Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর

২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হন। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ শীতল হয়ে পড়েছিল।

গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর

জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 July 2025 10:18

দ্য ওয়াল ব্যুরো: প্রায় পাঁচ বছর পর চিন সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট (President) শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন (India China) সেনা সংঘর্ষের পর এই প্রথমবার এত উচ্চপর্যায়ের সাক্ষাৎ হল দু'-দেশের মধ্যে।

বেজিংয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন জয়শঙ্কর। সেখানেই মঙ্গলবার সকালে তিনি অন্যান্য বিদেশমন্ত্রীদের নিয়ে চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন।

জিনপিংয়ের সঙ্গে দেখা করে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, “আজ সকালে বেজিংয়ে প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে দেখা করলাম এসসিও-র অন্যান্য বিদেশমন্ত্রীদের সঙ্গে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিয়েছি তাঁকে। পাশাপাশি, ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উন্নতির কথাও তাঁকে জানিয়েছি। দুই দেশের শীর্ষ নেতৃত্বের দিশানির্দেশকে আমরা গুরুত্ব দিই।”

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হন। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ শীতল হয়ে পড়েছিল। দীর্ঘদিন পর এই উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।


```