Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ডলারের তুলনায় ৯৪-এর গণ্ডি পেরিয়ে গেল টাকার দর, এক ঘণ্টায় বাজার থেকে গায়েব ৭ লক্ষ কোটি

এই ধাক্কার মূল কারণ আন্তর্জাতিক পরিস্থিতি। ইরানকে ঘিরে চলতে থাকা সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। ভারতের মতো দেশে, যেখানে মোট তেলের চাহিদার ৮০ শতাংশের বেশি আমদানিনির্ভর, সেখানে তেলের দাম বাড়লেই আমদানি খরচ, মুদ্রাস্ফীতি এবং অর্থনীতির সামগ্রিক ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি হয়।

ডলারের তুলনায় ৯৪-এর গণ্ডি পেরিয়ে গেল টাকার দর, এক ঘণ্টায় বাজার থেকে গায়েব ৭ লক্ষ কোটি

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 March 2026 11:09

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শেষে ফের বড় ধাক্কা ভারতীয় অর্থনীতিতে (Indian Economy)। একদিকে টাকার পতন (Rupee Hits All Time Low), অন্যদিকে শেয়ার বাজারে ধস (Share Market Today) - দু’টি প্রবণতাই যেন একে অপরকে আরও চাপে ফেলছে।

শুক্রবার সকালে ডলারের তুলনায় ৯৪-এর গণ্ডি পেরিয়ে যায় ভারতীয় টাকার দর। কিছুদিন আগে ৯৩.১৫ হয়েছিল, আর শুক্রবার সেই সংখ্যাই পৌঁছেছে ৯৪.১৬-এ। একই সময়ে সেনসেক্স ১০টা ১৫ নাগাদ হাজার পয়েন্টের বেশি পড়ে যায়।

এদিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই তার প্রভাব স্পষ্ট হয়ে যায়। সকাল ১০টা ২০ নাগাদ বিনিয়োগকারীদের প্রায় ৭ লক্ষ কোটি টাকার সম্পদ উবে যায়। সেনসেক্সের ৩০টি সংস্থার মোট বাজারমূল্য কমে দাঁড়ায় প্রায় ৪২৪ লক্ষ কোটি টাকায়, যা আগের সেশনের তুলনায় অনেকটাই কম।

এই ধাক্কার মূল কারণ আন্তর্জাতিক পরিস্থিতি। ইরানকে ঘিরে চলতে থাকা সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। ভারতের মতো দেশে, যেখানে মোট তেলের চাহিদার ৮০ শতাংশের বেশি আমদানিনির্ভর, সেখানে তেলের দাম বাড়লেই আমদানি খরচ, মুদ্রাস্ফীতি এবং অর্থনীতির সামগ্রিক ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে মুদ্রাবাজারে। তেলের দাম বাড়ায় আমদানি মেটাতে বেশি ডলার প্রয়োজন হচ্ছে। পাশাপাশি, আন্তর্জাতিক অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের দিকেই ঝুঁকছেন। ফলে একদিকে ডলারের চাহিদা বাড়ছে, অন্যদিকে টাকার ওপর চাপ বাড়ছে। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া এই নতুন সংঘাতের পর থেকেই টাকার মান প্রায় ৩.৫ শতাংশ কমেছে বলে জানা যাচ্ছে।

শুধু মুদ্রাবাজারই নয়, একই কারণে চাপে পড়েছে শেয়ার বাজারও। জ্বালানি খরচ বৃদ্ধি এবং বৈশ্বিক ঝুঁকি বেড়ে যাওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা উদীয়মান বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। দুর্বল টাকা আবার ডলারের নিরিখে ভারতীয় সম্পদের আকর্ষণ কমিয়ে দিচ্ছে, ফলে বিক্রির চাপ আরও বাড়ছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাঝে মাঝে ডলার সরবরাহ করে অস্থিরতা কমাচ্ছে, কিন্তু কোনও নির্দিষ্ট মান রক্ষা করছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ক্রুড তেলের দাম একইভাবে বাড়তে থাকে এবং বিশ্বজুড়ে উত্তেজনা অব্যাহত থাকে, তাহলে রুপি ৯৫-৯৬-এর দরে পৌঁছতে পারে।


```