Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ছাল ছাড়িয়ে, দাঁত উপড়ে, পা কেটে রয়্যাল বেঙ্গল টাইগারকে হত্যা, নৃশংস ঘটনা অসমের কাজিরাঙায়

বীভৎস, পৈশাচিক! পা কেটে, গায়ের চামড়া ছাড়িয়ে দাঁত উপড়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) নৃশংসভাবে হত্যা (Tiger Death) করার অভিযোগ অসমের (Assam) কাজিরাঙা গোলাঘাটে। খবর পেতেই লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে গিয়ে বাঘের চেহারা দেখে শিউরে ওঠেন বনদফতরের কর্মীরা।

ছাল ছাড়িয়ে, দাঁত উপড়ে, পা কেটে রয়্যাল বেঙ্গল টাইগারকে হত্যা, নৃশংস ঘটনা অসমের কাজিরাঙায়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 May 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো: বীভৎস, পৈশাচিক! পা কেটে, গায়ের চামড়া ছাড়িয়ে, দাঁত উপড়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) নৃশংসভাবে হত্যা (Tiger Death) করার অভিযোগ অসমের (Assam) কাজিরাঙা গোলাঘাটে। খবর পেতেই লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে গিয়ে বাঘের চেহারা দেখে শিউরে ওঠেন বনদফতরের কর্মীরা।

বনদফতর জানিয়েছে, জঙ্গলের ধারে একটা ঝোপের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল বাঘটির দেহ। যার চারটি পা-ই ধারাল অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাঘটিকে মারার পর গায়ের ছাল পর্যন্ত ছাড়িয়ে নেওয়া হয়।

অনেক দিন ধরেই একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। মাঝেমাঝেই শিকারের খোঁজে হামলা চালাচ্ছিল সেটি। ওই বাঘের হামলায় গ্রামের এক জনের মৃত্যুও হয়েছে বলে বনদফতরের আধিকারিকদের জানান বাসিন্দারা। কিন্তু এই বাঘটিই সেই বাঘ কিনা তা এখনও জানা যায়নি।

গ্রামবাসীদের অভিযোগ, বাঘের উৎপাতের ব্যাপারে বনদফতরকে একবার না, একাধিকবার জানানো হয়েছিল, কিন্তু তাতে কেউই উচ্চবাচ্য দেখায়নি।

তবে এহেন নৃশংস ঘটনার নেপথ্যে চোরাশিকারিদের হাত রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে বনদফতর। কীভাবে বাঘটিকে মারা হয়েছে, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারটির দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


```