Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দার্জিলিং চিড়িয়াখানায় দুই শাবকের জন্ম দিল তুষার চিতাবাঘ, পরিবারে সদস্য বেড়ে ১৩

বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, বন দফতরের নজরদারিতেই রাখা হয়েছে মা এবং তার সন্তানদের। পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তাদের বাইরে আনা হবে।

দার্জিলিং চিড়িয়াখানায় দুই শাবকের জন্ম দিল তুষার চিতাবাঘ, পরিবারে সদস্য বেড়ে ১৩

দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতাবাঘের জন্ম

শেষ আপডেট: 19 May 2025 15:48

সায়ন সাহা, দার্জিলিং

দার্জিলিং চিড়িয়াখানায় এল দুই নতুন অতিথি। দুই সদ্যোজাতর বয়স মাত্র একদিন। শনিবার চিড়িয়াখানায় দুটি শাবকের জন্ম দেয় একটি তুষার চিতাবাঘ। কয়েক ইঞ্চি দৈর্ঘ্যের এই দুই সন্তানকে নিয়ে এখন মেতে রয়েছে তাদের মা। একটি ঘরের মধ্যে এক সঙ্গে রয়েছে তিনজন। দুরন্ত দুই ভাইবোনকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে মা।

দেখে বোঝার উপায় নেই, মাত্র একদিন আগে জন্ম হয়েছে তাদের। কখনও লাফাচ্ছে, কখনও আবার মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আবার কখনও নিজেদের মধ্যেই খুনসুটিতে ব্যস্ত। তাদের নিয়ে এখন ব্যস্ত দার্জিলিঙ চিড়িয়াখানা কর্তৃপক্ষও।

চিড়িয়াখানা সূত্রের খবর, দু’জনকেই বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মা যখন থেকে সন্তানসম্ভবা হয়েছিল, তখন থেকেই তাকে আলাদা করে রাখা হয়। সে যাতে পর্যাপ্ত খাবার এবং চিকিৎসা পায় তার জন্য চলত ২৪ ঘণ্টা নজরদারি। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, বন দফতরের নজরদারিতেই রাখা হয়েছে মা এবং তার সন্তানদের। পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তাদের বাইরে আনা হবে।

বন দফতর সূত্রে খবর, দুই সদ্যোজাতদের ধরে দার্জিলিঙের চিড়িয়াখানায় তুষার চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দার্জিলিং চিড়িয়াখানায় এখন চারটি পুরুষ এবং সাতটি মহিলা তুষার চিতাবাঘ রয়েছে।

অন্য দিকে, দার্জিলিঙেই গড়ে উঠছে ‘‌বরফের চিড়িয়াখানা’‌। দেশের মধ্যে আর কোথায় এমন চিড়িয়াখানা নেই। সেখানে রেড পান্ডা থেকে তুষার চিতাবাঘ— সবই দেখা যাবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন’ দেবল রায় বলেন, ‘‘ডিএনএ সংরক্ষণ করার একটা প্রচেষ্টা চলছে। আমরা বন্য পশুদের নমুনা সংগ্রহ করছি। যদি কোনও জন্তু স্বাভাবিকভাবে মারা যায় বা অকালমৃত্যু ঘটে তা হলে তাদের নমুনা সংগ্রহ করে সেগুলিকে এ ভাবে সংরক্ষণ করা হবে।’‌’

এতদিন পর্যটকরা দার্জিলিঙে গেলে যে চিড়িয়াখানা দেখে এসেছেন, এ বার তার রূপ পাল্টাচ্ছে। চিড়িয়াখানার অধিকর্তা বাসবরাজ হোলেয়াচির বক্তব্য, ‘‘আমরা চিড়িয়াখানার ভিতরে গড়ে তুলেছি পরীক্ষাগার যেখানে, এই ডিএনএগুলি থাকবে। এই বরফের চিড়িয়াখানায় থাকবে অপরিবর্তনশীল জেনেটিক সামগ্রী, যা দিয়ে নানা পরীক্ষা–নিরীক্ষা করা যায়।’’


```