Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

MCQ-এ কুকুরের নামের অপশনে রামের নাম, ধুন্ধুমার ছত্তীসগড়ের স্কুলে, ক্ষমা চাইল শিক্ষা দফতর

ছত্তীসগড়ের মহাসমুন্দ জেলায় একটি স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষার চতুর্থ শ্রেণির ইংরেজি প্রশ্নপত্রের একটি প্রশ্ন ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।

MCQ-এ কুকুরের নামের অপশনে রামের নাম, ধুন্ধুমার ছত্তীসগড়ের স্কুলে, ক্ষমা চাইল শিক্ষা দফতর

মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে কুকুরের নামের অপশনে ‘রাম’ দেওয়া থাকা নিয়ে তুলকালাম কাণ্ড বেধে যায়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 January 2026 18:25

দ্য ওয়াল ব্যুরো: একে রামে রক্ষা নেই, সুগ্রীব তার দোসর। কুকুরের নাম কি রাম (Ram Name) হতে পারে? এই বিতর্কে সাতসমুদ্র একাকার হয়ে গেল বিজেপি শাসিত ছত্তীসগড়ে (Chhattisgarh)। ছত্তীসগড়ের মহাসমুন্দ (Mahasamund) জেলায় একটি স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষার চতুর্থ শ্রেণির ইংরেজি প্রশ্নপত্রের (Exam Controversy) একটি প্রশ্ন ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে কুকুরের নামের অপশনে রাম দেওয়া থাকা নিয়ে তুলকালাম কাণ্ড বেধে যায়। প্রশ্নটি ছিল— ‘মোনার কুকুরের নাম কী?’ চারটি বিকল্পের মধ্যে একটি ছিল ‘রাম’। এই নাম থাকাতেই আপত্তি তোলে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের (VHP, Bajrang Dal) কর্মীদের অভিযোগহিন্দুদের আরাধ্য দেবতা রামের নাম কুকুরের নাম হিসেবে বিকল্পে রাখার অর্থ হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে (Religious Sentiments) আঘাত। এর প্রতিবাদে তারা মহাসমুন্দে জেলা শিক্ষা আধিকারিক বিজয় লাহরের দফতরের সামনে বিক্ষোভ দেখায় এবং তাঁর কুশপুতুল দাহ করে। পরে জেলাশাসকের কাছেও একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

জেলাশাসক বিনয়কুমার লাঙ্গেহ বলেনতিনি বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছেন। জেলা শিক্ষা আধিকারিক তাঁকে রিপোর্ট দেবেনতারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছেওই হাফ ইয়ারলি পরীক্ষার প্রশ্নপত্রগুলি মহাসমুন্দে নয়প্রায় ১৫০ কিলোমিটার দূরের রাজনন্দগাঁও জেলায় ছাপা হয়েছিল। জেলা শিক্ষা আধিকারিকের দাবিতিনি যে প্রশ্নপত্র পাঠিয়েছিলেনছাপার সময় সেটিতে পরিবর্তন করা হয়েছে। তাঁর কথায়এই পরিবর্তনের জন্য স্কুল শিক্ষা দফতর দায়ী নয়।

বিজয় লাহরে বলেনশ্রীরাম তাঁদের কাছেও পূজনীয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ছাপাখানাকে শীঘ্রই নোটিস পাঠিয়ে ব্যাখ্যা চাওয়া হবে। এই ঘটনায় কয়েকজন অভিভাবকও ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মতেছোট ক্লাসের পড়ুয়াদের পরীক্ষায় এ ধরনের প্রশ্ন রাখা একেবারেই অনুচিত এবং আপত্তিকর।

বৃহস্পতিবার জেলা শিক্ষা আধিকারিক প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন। তিনি জানানঅনুমোদিত প্রশ্নপত্র পাঠানো হলেও ভুল প্রশ্নপত্র ছাপা হয়েছিল। পরীক্ষার গোপনীয়তার কারণে তা আগে ধরা পড়েনি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিতর্কিত বিকল্পটি সরিয়ে নতুন বিকল্প বসানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রেসের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ছাপা প্রশ্নপত্রের কপি জমা দিতে বলা হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেনধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটেতার জন্য পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও ছাপার প্রক্রিয়া আরও কড়া করা হবে।


```