Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

চুষুন, চুষুন, মস্তিষ্কের তন্ত্রীতে বাজবে সুর, রসনায় গান বেঁধেছে ‘ললিপপ তারা’

আপনার সঙ্গীতের রুচি কেমন— তা কি এবার ললিপপেই বোঝা যাবে? কিংবা ললিপপেরই বা সুরের জাদু কেমন? শুনতে আজব লাগলেও, প্রযুক্তির দুনিয়ায় এই প্রশ্নগুলো এখন একেবারেই বাস্তব।

চুষুন, চুষুন, মস্তিষ্কের তন্ত্রীতে বাজবে সুর, রসনায় গান বেঁধেছে ‘ললিপপ তারা’

একই সঙ্গে মিষ্টি ও স্পিকারের সমন্বয়ে গড়া এক প্রযুক্তি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 January 2026 11:35

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় সুরের স্বাদ কেমন জানেন! কিংবা প্রিয় ললিপপটি মুখে দিলেই আপনার মস্তিষ্কের তারে তারে ঝঙ্কার তুলবে সুরতরঙ্গ! আপনার সঙ্গীতের রুচি কেমন— তা কি এবার ললিপপেই বোঝা যাবেকিংবা ললিপপেরই বা সুরের জাদু কেমনশুনতে আজব লাগলেওপ্রযুক্তির দুনিয়ায় এই প্রশ্নগুলো এখন একেবারেই বাস্তব। কারণ, CES 2026-এ আমেরিকার Lava Tech Brands এমন এক ললিপপ নিয়ে এসেছেযা একই সঙ্গে মিষ্টি ও স্পিকারের সমন্বয়ে গড়া এক প্রযুক্তি।

পণ্যের নাম Lollipop Star তবে এটি দীর্ঘদিন ব্যবহার করার মতো কোনও গ্যাজেট নয়। বরং সস্তামজারএকবারের ‘সুইট বাইট’। যা খেতে খেতে শোনাবে গান। সংস্থার দাবিপ্রতিটি ললিপপে থাকবে আলাদা স্বাদআলাদা সুর ও আলাদা ভাইব। দাম রাখা হয়েছে ৮০৮ টাকার সামান্য কম (৮.৯৯ ডলার)

কীভাবে কাজ করে এই ললিপপ?

এই ললিপপে ব্যবহৃত হয়েছে Bone Conduction Technology। সুর-শব্দযন্ত্রটি লুকোনো থাকে ললিপপের কাঠির ভেতরে। ব্যবহারকারীকে দাঁত দিয়ে ললিপপ কামড়াতে হবে। তখন কম্পনের মাধ্যমে শব্দ চোয়ালের হাড় বেয়ে পৌঁছে যায় কানের ভেতরে। বাতাসের মাধ্যমে নয়। কম্পনের মাধ্যমেই ‘মাথার ভিতর’ বাজতে থাকে গান।
শব্দের মান খুব উচ্চমানের না হলেওএই দামে তা নিয়ে খুব একটা আক্ষেপের সুযোগ নেই। বরং শিশুদের কাছে এটি এক্কেবারে নতুন খেলনা প্লাস ললিপপের দ্বিগুণ আনন্দ দিচ্ছে।

কোন কোন গান থাকছে?

শুরুর ধাপে প্রতিটি স্বাদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে জনপ্রিয় শিল্পীদের এক্সক্লুসিভ ট্র্যাক—

  • পিচ ফ্লেভার: Ice Spice
  • ব্লুবেরি ফ্লেভার: Akon
  • লাইম ফ্লেভার: Armani White

প্রতিটি ললিপপে মাত্র একটি করে গান প্রিলোড করা থাকেযা আলাদা করে কোথাও শোনা যাবে না।

কার জন্য এই পণ্য?

সংস্থার ওয়েবসাইটে Lollipop Star-কে ‘স্বাদ ও শব্দের মজাদার মেলবন্ধন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি কোনও অডিওফাইল প্রোডাক্ট নয়—নিছকই এক অভিনব খেলনা। মূলত শিশুদের লক্ষ্য করেই এই পণ্য বাজারে আনা হয়েছে। প্রযুক্তি আর কনফেকশনারির এই অদ্ভুত মেলবন্ধনই CES 2026-এর সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রদর্শনীর তালিকায় জায়গা করে নিয়েছে।


```