অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে - অনুষ্ঠানের মাঝেই বেশ কয়েকজন অতিথি বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় ‘যাত্রা’ বা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সেখানে চলছিল নাচের মহড়া।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 December 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: চলছিল বিয়ের অনুষ্ঠান (Marriage Programme)। পরিবার সহ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা মেতে ছিলেন উৎসবের আমেজে। ঠিক এই সময়ই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা (Accident)। এক ধাক্কায় আহত হলে ৪০-৫০ জন! হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ঘটেছে এই ঘটনা।
রাজ্যের চাম্বা জেলায় (Chamba District) একটি বিয়েবাড়ির আনন্দ মুহূর্তই এক পলকে আতঙ্কে পরিণত হল। স্থানীয় ওই গ্রামের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। সেই সময় বাড়ির ছাদ ভেঙে পড়ে আহত হলেন বহু অতিথি। আচমকা দুর্ঘটনায় চারদিকে সৃষ্টি হয় হাহাকার।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ( Viral Video) দেখা গেছে - অনুষ্ঠানের মাঝেই বেশ কয়েকজন অতিথি বাড়ির ছাদে (Guest on roof) দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় ‘যাত্রা’ বা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সেখানে চলছিল নাচের মহড়া (Dance Practice)। নাচের তালে তালে ছাদে ভিড় বাড়তেই ছাদের একাংশ হঠাৎ ভেঙে পড়ে যায়, সঙ্গে নীচে পড়ে যান অন্তত ৪০-৫০ জন।
Accident caught in 4K.
Just 2-3 ays ago during a marriage function in Chamba, the roof of a house suddenly collapsed where people were sitting. Around 20 people were injured but thankfully no major casualty. Now the drone footage of this incident has emerged . pic.twitter.com/U6CIOa4Os0— Nikhil saini (@iNikhilsaini) December 8, 2025
স্থানীয় সূত্রের খবর, ঘটনায় যারা গুরুতর আহত হয়েছে তাঁদের দ্রুত নিকটবর্তী তিসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গ্রামবাসীদের বক্তব্য, ছাদে অতিরিক্ত মানুষের ভিড়ই এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়িটির কাঠামো কতটা চাপ নিতে সক্ষম ছিল, তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা।