Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিহারে ভোটের আগে খুন আরজেডি-র সম্ভাব্য প্রার্থী, তাড়া করে ৬টি গুলি মারে দুষ্কৃতীরা

বুধবার রাত ১০টা নাগাদ পাটনার মুন্না চক এলাকার চিত্রগুপ্ত নগর থানা এলাকায় আল্লা রাইকে তাড়া করে খুন করা হয়।

বিহারে ভোটের আগে খুন আরজেডি-র সম্ভাব্য প্রার্থী, তাড়া করে ৬টি গুলি মারে দুষ্কৃতীরা

রাই আগামী ভোটে সম্ভবত রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে আরজেডি-র টিকিটে প্রার্থী হতেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 September 2025 10:58

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের মুখে রাজ্যের প্রধান বিরোধী রাষ্ট্রীয় জনতা দল নেতা রাজকুমার রাই ওরফে আল্লা রাইকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্বভাবতই জেডিইউ-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনায় সরব হয়েছে আরজেডি, কংগ্রেস সহ বামপন্থী দলগুলি।

পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ পাটনার মুন্না চক এলাকার চিত্রগুপ্ত নগর থানা এলাকায় আল্লা রাইকে তাড়া করে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, বৈশালী রাঘোপুরের বাসিন্দা আল্লা রাই বর্তমানে মুন্না চক এলাকায় থাকছিলেন। তিনি বুধবার রাতে কিছু কাজ সেরে বাড়ির দিকে ফিরছিলেন। তার আগে রাস্তার একটি হোটেলে দাঁড়িয়ে খাবার কিনছিলেন। তিনি একটি চারচাকার গাড়িতে ছিলেন। সেখানেই আল্লা রাইয়ের সামনে এসে দাঁড়ায় দুষ্কৃতীরা।

পরিস্থিতি আঁচ করতে পেরে আল্লা রাই দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। দুষ্কৃতীরা তাঁকে মোট ৬টি গুলি করে। পুলিশ ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে ৬টি গুলির খোল উদ্ধার করেছে। উল্লেখ্য, চিত্রগুপ্ত নগর থানার খুব কাছেই হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ দ্রুত আরজেডি নেতাকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পাটনা পূর্বের পুলিশ সুপার পরিচয় কুমার বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে এই খুনে জড়িত রয়েছে দুজন। তিনি আরও জানান, মৃত ব্যক্তি রাজনীতি করতেন এবং তাঁর জমি বেচাকেনার ব্যবসা ছিল। ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক তা পুলিশ খতিয়ে দেখছে। সূত্র মারফত জানা গিয়েছে, রাই আগামী ভোটে সম্ভবত রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে আরজেডি-র টিকিটে প্রার্থী হতেন।


```