Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আরজি করকাণ্ড: ব্যর্থ তদন্ত! দিল্লিতে নির্যাতিতার পরিবার, দেখা করলেন CBI ডিরেক্টরের সঙ্গে

নিহত চিকিৎসকের মা, শোকে বিপর্যস্ত। দুর্বল শরীরে দুই হাতে দু’টি প্ল্যাকার্ড তুলে ধরে বিচার চাইলেন মেয়ের জন্য। কথা বলতে বলতে ভেঙে পড়েন কান্নায়।

আরজি করকাণ্ড: ব্যর্থ তদন্ত! দিল্লিতে নির্যাতিতার পরিবার, দেখা করলেন CBI ডিরেক্টরের সঙ্গে

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 August 2025 20:52

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ-খুনের ঘটনার এক বছর হতে চলল (RG Kar Murder Case)। এতগুলো মাস কেটে যাওয়ার পরও সুবিচার মেলেনি বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকেই। সিবিআই (CBI) তদন্তেও তীব্র অসন্তোষ জানিয়েছেন তাঁরা। এসবের মধ্যেই বিচার চেয়ে দিল্লিতে গেলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখাও করেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলেই দিল্লিতে সিবিআইয়ের (CBI) সদর দফতরে পৌঁছন নির্যাতিতার বাবা-মা। প্রবীণ সুদের সঙ্গে দেখা করে নিজেদের অসন্তোষের বিষয়টি জানিয়েছেন বলেও খবর। প্রায় ৩০ মিনিট কথা হয়েছে তাঁদের। এছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে তাঁদের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নির্যাতিতার বাবা বলেন, 'আমরা এখানে সিবিআইয়ের কাছে অনেক প্রশ্নের উত্তর জানতে এসেছি। আমরা চেয়েছিলাম একটি স্বাধীন তদন্তকারী সংস্থা এই মামলার তদন্ত করুক।  সিবিআই তদন্ত শুরু করে। কিন্তু তাদের গোটা তদন্ত প্রক্রিয়া মূলত কলকাতা পুলিশের রিপোর্টের ওপর ভিত্তি করেই হয়েছে।'  

'এই মামলা সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে (suo moto) গ্রহণ করেছিল। বিচারপতি জে বি পারডিওয়ালা বলেছিলেন, গত ৩০ বছরে এমন একটি ঘটনাও তিনি দেখেননি।', এই প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, নিহত চিকিৎসকের মা, শোকে বিপর্যস্ত। দুর্বল শরীরে দুই হাতে দু’টি প্ল্যাকার্ড তুলে ধরে বিচার চাইলেন মেয়ের জন্য। কথা বলতে বলতে ভেঙে পড়েন কান্নায়।

তিনি বলেন, 'আমি এটা মানতে পারছি না, একটা সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কেউ হুট করে ঢুকে এমন জঘন্য কাজ করে আবার অনায়াসে বেরিয়ে যেতে পারে! এর পেছনে আরও অনেক কিছু রয়েছে, আরও অনেকেই জড়িত। আমার মেয়ে অনেক সাহসী ছিল, একজন পুরুষের পক্ষে এই কাজ করা সম্ভব হবে না।' 

গত বছর ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল। ময়নাতদন্তে জানা যায়, তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে। কলকাতা পুলিশ তদন্তে নেমে সঞ্জয় রায়কে গ্রেফতার করে। এরপর তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারাও একাধিক তথ্য প্রকাশ্যে আনে।

এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

আরজি কর ধর্ষণ-খুনের এক বছর হবে আগামী ৯ অগস্ট, শনিবার। ওইদিন 'অরাজনৈতিক' নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তৃণমূল বাদে সকল রাজনৈতিক দলকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। এছাড়া, আগের বারের মতোই এবছরও ১৪ অগস্ট 'রাত জাগো' কর্মসূচির পরিকল্পনাও রয়েছে।  
 


```