Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ে পায়রা খাওয়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ দল, আপাতত নিষেধাজ্ঞা জারি রাখল বম্বে হাইকোর্ট

আদালতের মন্তব্য, কমিটির রিপোর্ট আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারপতি জি এস কুলকার্নি এবং আরিফ ডাক্টরের বেঞ্চ এদিন জানায়, নাগরিকদের স্বাস্থ্যরক্ষায় বৃহন্মুম্বই পুরনিগমের (BMC) দায় রয়েছে।

মুম্বইয়ে পায়রা খাওয়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ দল, আপাতত নিষেধাজ্ঞা জারি রাখল বম্বে হাইকোর্ট

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 August 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: জনসমক্ষে পায়রা খাওয়ানো (Pigeon Feeding In Mumbai) নিয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court )। আদালতের মন্তব্য, কমিটির রিপোর্ট আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারপতি জি এস কুলকার্নি এবং আরিফ ডাক্টরের বেঞ্চ এদিন জানায়, নাগরিকদের স্বাস্থ্যরক্ষায় বৃহন্মুম্বই পুরনিগমের (BMC) দায় রয়েছে।

পুরনো কাবুতরখানাগুলো (Kabutarkhana) আদৌ চালু রাখা উচিত কি না, তাও খতিয়ে দেখতে পারবে কমিটি। আদালতের সাফ কথা, “মানবজীবনের গুরুত্ব সবার আগে। প্রবীণ ও শিশুদের স্বাস্থ্যে ক্ষতি হলে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। ভারসাম্য রক্ষা করাটা জরুরি।”

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে রাজ্য সরকার ও পুরনিগম যেন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে, এই অনুমোদনও দিয়েছে আদালত। বিকল্প কোনও স্থানে পায়রাদের খাওয়ানোর ব্যবস্থার কথাও ভাবা যেতে পারে বলে জানিয়েছে বেঞ্চ।

আদালতের বক্তব্য, “বিএমসি-ই কাবুতরখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, যা আমাদের কাছে চ্যালেঞ্জ করা হয়েছিল। আমরা কোনও নির্দেশ দিইনি। শুধু অন্তর্বর্তীকালীন স্বস্তি দিইনি।”

বিচারপতিরা বলেন, “সব মেডিকেল রিপোর্টেই পায়রার কারণে দীর্ঘস্থায়ী ও অপরিবর্তনীয় ক্ষতির কথা বলা হয়েছে। এই সব জায়গায় হাজার হাজার মানুষ থাকেন। জনস্বাস্থ্যের প্রশ্নে ভারসাম্য জরুরি। অল্প কিছু মানুষ পায়রাদের খাওয়াতে চাইলেও সরকারকেই এখন সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টা আদালতের সঙ্গে বিরোধিতার নয়।” এই মামলার পরবর্তী শুনানি হবে ১৩ আগস্ট।

এদিকে, এদিনই আদালতের নির্দেশ অমান্য করে জনসমক্ষে পায়রাকে খাওয়ানোর প্রতিবাদে পথে নামলেন একদল মানুষ। দাদরের জৈন মন্দির সংলগ্ন কাবুতরখানার পাশে পুরনিগম যে তারপলিন দিয়ে খাওয়ানো বন্ধের অস্থায়ী ব্যবস্থা করেছিল, তা ছিঁড়ে ফেলেন তাঁরা। বাঁশ ও দড়ি ছিঁড়ে টাঙানো শেড ভেঙে পায়রাদের খাওয়াতে শুরু করেন আন্দোলনকারীরা।

পুরনিগম আদালতের নির্দেশে ওই এলাকায় শেড দিয়ে পায়রাদের খাওয়ানো বন্ধ করেছিল, এবং নির্দেশ দিয়েছিল, কেউ নিয়ম ভাঙলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু এদিন পুলিশের সামনেই বিক্ষোভকারীরা নিয়ম ভেঙে ফের পায়রাদের খাওয়াতে শুরু করেন, এমনকি পুলিশ পরিস্থিতি সামাল দিতেও ব্যর্থ হয় বলে জানা গেছে।


```