Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ড্রোনের চক্করে ঘুম উড়েছিল গ্রামবাসীদের, পরে জানা গেল আতঙ্ক ছড়াতে পায়রার পায়ে আলো বেঁধেছেন ২ যুবক

পশ্চিম উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একাধিক গ্রামে এমনই বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান ঘটাল পুলিশ (Police)। আর তাতে উঠে এল চমকে দেওয়ার মতো কাণ্ড— ড্রোন নয়, আকাশে ওড়ানো হচ্ছিল আলো বাঁধা পায়রা!

ড্রোনের চক্করে ঘুম উড়েছিল গ্রামবাসীদের, পরে জানা গেল আতঙ্ক ছড়াতে পায়রার পায়ে আলো বেঁধেছেন ২ যুবক

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 31 July 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: রাতভর আকাশে রহস্যজনক আলো! গ্রামবাসীরা ভাবছেন, হয়তো ড্রোন (Drone) ওড়াচ্ছে কেউ। আতঙ্কে কাটছে রাত, শুরু হয়েছে প্রহরা। পশ্চিম উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একাধিক গ্রামে এমনই বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান ঘটাল পুলিশ (Police)। আর তাতে উঠে এল চমকে দেওয়ার মতো কাণ্ড— ড্রোন নয়, আকাশে ওড়ানো হচ্ছিল আলো বাঁধা পায়রা!

পুলিশ সূত্রে খবর, বুধবার গ্রেফতার করা হয়েছে দুই যুবক— শোয়েব ও সাকিবকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পায়রার পায়ে লাল ও সবুজ রঙের এলইডি বাতি বেঁধে ছেড়ে দিচ্ছিল রাতে। দূর থেকে দেখে সেগুলিকে ড্রোন বলেই ভেবে আতঙ্কিত হচ্ছিলেন সাধারণ মানুষ।

দীর্ঘদিন ধরেই জেলার একাধিক গ্রামে 'ড্রোন' দেখার খবর আসছিল। বিশেষ করে রাতের অন্ধকারে লাল-সবুজ আলো দেখা যাচ্ছিল আকাশে। বিষয়টি নিয়ে একাধিক গ্রামবাসী পুলিশে অভিযোগ জানান। এরপরেই তদন্তে নামে কাকরোলি থানার অন্তর্গত জাটওয়াড়া গ্রামের পুলিশ।

জেলা পুলিশ সুপার (SSP) সঞ্জয় কুমার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে দু'টি পায়রা, একটি খাঁচা ও একাধিক এলইডি বাতি উদ্ধার করা হয়েছে। জেরা চলাকালীন তারা অপরাধ স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এই মামলার রহস্যভেদের জন্য সংশ্লিষ্ট পুলিশ দলকে ২০ হাজার টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন পুলিশ সুপার। এই অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। পুলিশের বক্তব্য, মজার ছলে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা এমন বিভ্রান্তি ছড়ায়, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


```