Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাশিয়ার থেকে পাকিস্তান JF-17 জেট ইঞ্জিন কিনলে আখেরে ভারতেরই লাভ! কে দিলেন এমন যুক্তি

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারত ইতিমধ্যেই জেএফ–১৭–এর কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তাই ইঞ্জিনের বিষয়টি নিয়ে ভারতের বেশি ভাবার প্রয়োজন নেই বলেই মত তাঁর।

রাশিয়ার থেকে পাকিস্তান JF-17 জেট ইঞ্জিন কিনলে আখেরে ভারতেরই লাভ! কে দিলেন এমন যুক্তি

নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 October 2025 20:43

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) জেএফ–১৭ যুদ্ধবিমানের (JF-17 Jet) জন্য রাশিয়া (Russia) নাকি আরডি–৯৩ ইঞ্জিন সরবরাহ করছে - এই খবরে বিতর্ক শুরু হলেও রুশ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তাতে ভারতেরই লাভ হতে পারে!

সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মস্কোর প্রিমাকভ ইনস্টিটিউটের দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়া বিভাগের প্রধান পিওতর টোপিচকানভ বলেছেন, 'খবরটি যদি সত্যি হয়, তাহলে এতে ভারতের উপকার হবে দুটি কারণে। প্রথমত, এতে বোঝা যাচ্ছে চিন (China) ও পাকিস্তান (Pakistan) এখনও পর্যন্ত রাশিয়ার তৈরি ইঞ্জিনের বিকল্প তৈরি করতে পারেনি। দ্বিতীয়ত, ওই বিমানের পারফরম্যান্স ভারতের কাছে পরিচিত তাই অনুমানে সহজ হবে, কারণ সেটিতে সেই একই ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে যা ভারতের মিগ–২৯ বিমানে আছে।'

এর পাশাপাশি তিনি আরও জানান, মে ২০২৫–এর ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালীন ভারত ইতিমধ্যেই জেএফ–১৭–এর কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তাই ইঞ্জিনের বিষয়টি নিয়ে ভারতের বেশি ভাবার প্রয়োজন নেই বলেই মত তাঁর।

তাঁর সাফ কথা, পাকিস্তানকে ইঞ্জিন বিক্রির ঘটনায় ভারতের উদ্বেগ বা সরকারের সমালোচনা অমূলক। রাশিয়া ও ভারতের প্রতিরক্ষা সম্পর্ক বহুদিনের, তাই বিষয়টি সেই প্রেক্ষিতে দেখা উচিত।

রুশ বিশেষজ্ঞ আরও জানান, চিন এর আগে তার এফসি–১৭ প্রকল্পের জন্য অস্থায়ীভাবে রাশিয়ার কাছ থেকে আরডি–৯৩ ইঞ্জিন চেয়েছিল। এমনকী অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিং সরকারের সময়েও পাকিস্তানের হাতে ওই ইঞ্জিন পৌঁছনোর সম্ভাবনা নিয়ে ভারতে আলোচনা হয়েছিল।

অন্য এক রুশ প্রতিরক্ষা বিশ্লেষক, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি, বলেন, “মস্কো তখনই নয়াদিল্লিকে জানিয়েছিল যে এই চুক্তি কেবল বাণিজ্যিক, এর সঙ্গে কোনও প্রযুক্তি হস্তান্তর যুক্ত নয়। অন্যদিকে, ভারত পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের অধীনে আরও উন্নত আরডি–৩৩ ইঞ্জিনের লাইসেন্স পেয়েছিল।”

আরডি–৯৩ ইঞ্জিন রাশিয়ার ক্লিমভ সংস্থা তৈরি করে। এটি ভারতের মিগ–২৯–এ ব্যবহৃত আরডি–৩৩–এর পরিবর্তিত সংস্করণ। যদিও আরডি–৯৩–এর থ্রাস্ট বেশি, এর আয়ু তুলনামূলক কম - প্রায় ২ হাজার ২০০ ঘণ্টা, যেখানে আরডি–৩৩–এর আয়ু প্রায় ৪ হাজার ঘণ্টা।

২০০০ সালের শুরু থেকেই চিনের মধ্যস্থতায় রাশিয়া পাকিস্তানকে সম্পূর্ণ সংযোজিত আরডি–৯৩ ইঞ্জিন সরবরাহ করেছে। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান এবার ওই ইঞ্জিনের নতুন সংস্করণ চেয়েছে, যা এখনও উন্নয়ন পর্যায়ে। তবে রাশিয়ার তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।


```