মার্কিন প্রেসিডেন্টের নয়া সিদ্ধান্তে চাপে ভারতীয় আইটি সংস্থাগুলি। কারণ, H-1B ভিসার ক্ষেত্রে বরাবরই সবচেয়ে বড় অংশীদার ভারত।

টনি ক্লোর
শেষ আপডেট: 4 October 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ভিসা (Indian Visa) নিয়ে মন্তব্যে সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলেছেন মার্কিন নাগরিক (American Citizen) ক্লোর অ্যান্থনি লুইস, যিনি অনলাইনে পরিচিত ‘টনি ক্লোর’ নামে। সম্প্রতি তিনি ভারতের ৫ বছরের ভিসা (5 Year Visa) পেয়েছেন। তারপরই তাঁর একটি পোস্ট ভাইরাল হয়ে গেছে।
মার্কিন নাগরিক টনি ভারতীয় ভিসা পেয়ে কটাক্ষ করেছেন নিজের দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই (Donald Trump)। লিখেছেন - ভারত এখন বিদেশি ব্লকচেন ও এআই বিশেষজ্ঞদের জন্য দরজা খুলে দিয়েছে। আমি সদ্য ৫ বছরের ভারতীয় ভিসা পেয়েছি। ট্রাম্প বলছেন, বিদেশিরা বেরিয়ে যাও, আর মোদীজি (Narendra Modi) স্বাগত জানিয়ে বলছেন 'ওয়েলকাম হোম'।
It’s official! India is opening its doors to foreign blockchain & AI builders.
I’ve just been granted a girthy 5-year India visa 🇮🇳🇮🇳🇮🇳
Trump says foreigners go kick rocks. Modi says welcome home bhai 🏠 pic.twitter.com/Lm8Py8j3Pp— Tony Klor (@TonyCatoff) October 3, 2025
টনির পোস্ট অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইস্যু হওয়া ওই ভিসাটি কার্যকর থাকবে ২২ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত। এতে তিনি প্রত্যেকবার ভারতে সর্বাধিক ১৮০ দিন পর্যন্ত থাকতে পারবেন।
ভারত সরকার বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ব্লকচেন প্রযুক্তির উন্নয়নে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে। টনির পাওয়া বি-১ ক্যাটাগরির ভিসা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া হয় - যেখানে ভিসার আবেদনকারী কোনও সম্মেলন, প্রযুক্তি অনুষ্ঠান বা ব্যবসায়িক বৈঠকে অংশ নিতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, টনি ক্লোরের এই পোস্ট ভারতের প্রযুক্তি-বান্ধব ভাবমূর্তি আরও জোরদার করেছে। দেশজুড়ে দ্রুত প্রসার পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিপ্টো এবং ব্লকচেন গবেষণার ক্ষেত্র - যা আগামী দিনে বিশ্বজুড়ে টেক ট্যালেন্টকে ভারতের দিকে আরও আকৃষ্ট করতে পারে।
আমেরিকা প্রশাসনের ঘোষণায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা বিদেশিদের জন্য (Troubles for Indians) এক নতুন বাধা সৃষ্টি হয়েছে। এখন থেকে যে কোনও কোম্পানিকে একজন বিদেশি কর্মীকে H-1B ভিসায় স্পনসর করতে বছরে দিতে হবে ১ লাখ মার্কিন ডলার—ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা (₹90 lakhs for H-1B visa)!
মার্কিন প্রেসিডেন্টের নয়া সিদ্ধান্তে চাপে ভারতীয় আইটি সংস্থাগুলি। কারণ, H-1B ভিসার ক্ষেত্রে বরাবরই সবচেয়ে বড় অংশীদার ভারত। শুধু গত বছরেই মোট ভিসাধারীদের ৭১ শতাংশ ছিলেন ভারতীয়রা। মাইক্রোসফট, অ্যামাজন, মেটা-সহ একাধিক মার্কিন টেক জায়ান্টের হাজার হাজার ভারতীয় কর্মী রয়েছেন এই ভিসায়। ফলে নতুন ফি কাঠামোয় সবচেয়ে বড় ধাক্কা ভারতীয়দেরই লাগবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
নতুন নিয়ম কার্যকর হচ্ছে ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে আগামী ১২ মাসের জন্য। তবে বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্প চাইলে এই মেয়াদ আরও বাড়াতে পারেন।